Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
নিঝুম দ্বীপের কিল্লা পুকুরে এবারও পাওয়া গেল ইলিশ

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
27 March, 2024, 10:10 pm
Last modified: 27 March, 2024, 10:14 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

নিঝুম দ্বীপের কিল্লা পুকুরে এবারও পাওয়া গেল ইলিশ

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত জোয়ারের পানি প্রবেশ করায় ইলিশ পুকুরে এসেছে। পানি কমে গেলে বের হতে না পারায় মাছগুলো পুকুরেই ছিল।
সানা উল্লাহ সানু
27 March, 2024, 10:10 pm
Last modified: 27 March, 2024, 10:14 pm
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের 'যুগান্তর কিল্লা' পুকুরে এবারও ইলিশ মাছ পাওয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, ২২টি ইলিশ মাছ ধরা পড়েছে। প্রতিটি ৫০০-৬০০ গ্রাম ওজনের, সবমিলিয়ে প্রায় ১০ কেজি হতে পারে।

পুকুরটিতে প্রতি বছর ইলিশ পাওয়া যায় বলেও জানান তিনি।

পুকুরের ইজারাদার জানিয়েছেন, এবছর আরও ইলিশ পাবেন বলে তিনি আশাবাদী।

বুধবার (২৭ মার্চ) পুকুরে জাল টেনে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশ ধরা পড়ে। 

স্থানীয় ইউপি সদস্য আরও জানান, এর আগে ২০২২ সালের মে মাসে একই পুকুরে একই সাইজের ৩৫টি ইলিশ পাওয়া যায়। এর আগেও প্রতি বছর এক-দুইটি ইলিশ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা খবির উদ্দিন জানান, আশ্রয়ণ প্রকল্পের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান। বিশাল পুকুরে গত কয়েক দিন যাবত সেচ দিয়ে পানি কমান তিনি। বুধবার সকালে পানি কমে  গেলে জেলেরা জাল দিয়ে মাছগুলো ওপরে তোলেন। এ সময় অন্যান্য মাছের সঙ্গে ২২টি ইলিশ ধরা পড়ে। বিগত বছর গুলোতেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে।

পুকুরের ইজারাদার আবদুল মান্নান বলেন, আশ্রয়ণ প্রকল্পের পুকুরটি তিনি ইজারা নিয়ে মাছ চাষ করেন। প্রতি বছর এ পুকুরে কম বেশি ইলিশ পাওয়া যায়। এবছর আরও ইলিশ পাবেন বলে তার ধারণা।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত জোয়ারের পানি প্রবেশ করায় ইলিশ পুকুরে এসেছে। পানি কমে গেলে বের হতে না পারায় মাছগুলো পুকুরেই ছিল।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। নিঝুমদ্বীপ প্রতি সময়ে জোয়ারে প্লাবিত হয়। পুকুরটি যখন প্লাবিত হয়েছে, তখন ইলিশ প্রবেশ করেছে।

Related Topics

টপ নিউজ

ইলিশ / পুকুর / নিঝুম দ্বীপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net