Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
ইবনে সিনায় সিজারের পর মায়ের মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 March, 2024, 10:35 am
Last modified: 21 March, 2024, 10:39 am

Related News

  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • ইবনে সিনায় ‘শুধু পুরুষ ও মুসলিম কর্মী’ নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
  • মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি ফারজানা রুপা-শাকিল আহমেদ
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

ইবনে সিনায় সিজারের পর মায়ের মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

পরিবারের অভিযোগ, অতিরিক্ত রক্তক্ষরণ ও চিকিৎসকদের অবহেলার কারণে মৃত্যু হয়েছে তার।
টিবিএস রিপোর্ট
21 March, 2024, 10:35 am
Last modified: 21 March, 2024, 10:39 am

ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের (সি-সেকশন) পর ২৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

পরিবারের অভিযোগ, অতিরিক্ত রক্তক্ষরণ ও চিকিৎসকদের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে তার।

বুধাবার (২০ মার্চ) নিহত পলি সাহার স্বামী আসিফ রায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার স্ত্রীর সি-সেকশনের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও, তাকে শেষ মুহূর্তে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তারদের অবহেলার কারণে আমার স্ত্রী মারা গেছে।"

তিনি বলেন, পলিকে সোমবার (১৮ মার্চ) বিকেলে সি-সেকশনের জন্য ইবনে সিনায় ভর্তি করা হয়।

"দুপুর ২টা ১৫ মিনিটে অপারেশন করা হয়। তারপর বিকেল ৫টায় তাকে পোস্ট-অপারেটিভ রুমে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তাররা বলেছিলেন যে পলি ভালো আছে," যোগ করেন আসিফ।

তিনি জানান, পলি গর্ভাবস্থায় ইবনে সিনা হাসপাতালের প্রাইভেট প্র্যাকটিস ডাক্তার শারমিন মাহমুদের তত্ত্বাবধানে ছিলেন।

"সি-সেকশনের পর আমার স্ত্রীর রক্তক্ষরণ হচ্ছিল। যখন তাকে পোস্ট-অপারেটিভ রুমে নিয়ে যাওয়া হয় তখন সে বুকে ব্যথার কথা বলে। রাত ১০টায় পলি নার্সদের জানায় যে, তার রক্তরক্ষণ হচ্ছে; কিন্তু ডাক্তাররা তাকে আশ্বস্ত করে, সে ভালো আছে।"

"ভোর ৪টায় ডাক্তার বলেন, পলির ব্লাডপ্রেশার কমে গেছে এবং তাকে আইসিইউতে নিতে হবে। সেখানে নেওয়ার মিনিট দশেক পরেই ডাক্তার বলেন, কেন রক্তপাত বন্ধ হচ্ছে না তা দেখার জন্য আরও একটি অপারেশন লাগবে; জরায়ু ফেলে দিতে হতে পারে।"

"দ্বিতীয় অপারেশনের পর সকাল ১০টায় তাকে আবার আইসিইউতে নেওয়া হয়। কর্তৃপক্ষ মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টায় পলিকে মৃত ঘোষণা করে," বলেন পলির স্বামী।

চিকিৎসায় অবহেলার অভিযোগ জানিয়ে আসিফ রায় বলেন, "পলির ‍দুটি অস্ত্রোপচারেই প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকরা এটা বন্ধে পদক্ষেপ নেয়নি। তার বুকে ব্যথা ছিল, ব্লাড প্রেশার কমে যাচ্ছিল, এগুলোর জন্যও স্টেপ নেয়নি চিকিৎসকরা। প্রত্যেক জায়গায় গাফিলতি ছিল, তারা কেয়ার করেনি।"

পলির স্বজনদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র এজিএম (অ্যাডমিন ইনচার্জ) মুহাম্মদ নুরে আলম সবুজ টিবিএসকে বলেন, ঘটনাটি জানার পর তারা রোগীর স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, "প্রাথমিকভাবে আমরা মনে করছি, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। তবে, চিকিৎসায় সম্ভাব্য ত্রুটির বিষয়ে তদন্ত করতে হাসপাতাল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।" 

এ ঘটনায় প্রথমে পলির পরিবার পুলিশে অভিযোগের কথা ভাবলেও পরে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের কথা জানায়।

Related Topics

টপ নিউজ

মায়ের মৃত্যু / ইবনে সিনা / চিকিৎসায় অবহেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • ইবনে সিনায় ‘শুধু পুরুষ ও মুসলিম কর্মী’ নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
  • মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি ফারজানা রুপা-শাকিল আহমেদ
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net