Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বাগেরহাটে গরুর মাংসের দাম কেজিতে কমল ৮৫–১৩৫ টাকা

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
19 March, 2024, 09:20 pm
Last modified: 19 March, 2024, 10:07 pm

Related News

  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

বাগেরহাটে গরুর মাংসের দাম কেজিতে কমল ৮৫–১৩৫ টাকা

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে স্থানীয় ব্যবসায়ীরা প্রতি কেজি গরুর মাংস ৬৬৫ টাকায় বিক্রি করেছেন। এক দিন আগেও এই বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৭৫০ থেকে ৮০০ টাকা।
বাগেরহাট প্রতিনিধি
19 March, 2024, 09:20 pm
Last modified: 19 March, 2024, 10:07 pm
একদিনের ব্যবধানে বাগেরহাটে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮৫ থেকে ১৩৫ টাকা কমেছে। ছবি: টিবিএস

বাগেরহাটের স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময় কম ও সাশ্রয়ী দামে গরুর মাংস বিক্রির নির্দেশ দেওয়ার পর একদিনের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮৫ থেকে ১৩৫ টাকা কমেছে।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে স্থানীয় ব্যবসায়ীরা প্রতি কেজি গরুর মাংস ৬৬৫ টাকায় বিক্রি করেছেন। এক দিন আগেও এই বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৭৫০ থেকে ৮০০ টাকা।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান এটিকে খুবই ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, 'গরুর গোশতের দাম কেজিতে প্রায় একশ টাকা কমেছে। আজ ৬৬৫ টাকা করে কিনলাম। এটা খুবই ভাল উদ্যোগ। তবে আলু, মরিচ, খেজুরসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমানো উচিত।'

আব্দুল গফফার শেখ নামের আরেক ক্রেতা বলেন, 'দাম কমেছে। কিন্তু আমরা আমাদের পছন্দমতো গোশত কিনতে পারছি না। ব্যবসায়ীরা চর্বি ও হাড়সহ যেভাবে দিচ্ছেন, সেভাবেই নিতে হচ্ছে।' 

তানজির কায়সার নামের আরেক ব্যক্তি বলেন, 'আগে দোকানের সামনে টানানো গোশত থেকে পছন্দ করে একটি পিস দিতাম। সেটি কেটে টুকরো করে দিত। কিন্তু আজকে সেভাবে নিতে চাইলে দোকানদার বললেন দাম কমে গেছে, এভাবে দেওয়া যাবে না। আগে থেকে টুকরো করে রাখা গোশত নিতে হবে।'

খান মিট হাউসের ব্যবসায়ী শাহিন হাওলাদার বলেন, 'বাগেরহাট ছোট শহর, এখানে সবাই-সবার পরিচিত। তাই গোশত বেছে দিতে হয়। কিন্তু এই দামে বেছে দেওয়া যায় না। যার কারণে চর্বি ও হাড়সহ বিক্রি করতে হচ্ছে।'

মো. কামরুল নামের আরেক ব্যবসায়ী বলেন, এই দামে কখনও গোশত বিক্রি করিনি। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে এই দামে বিক্রি করছে। দুই একদিন বিক্রি করার পরে বোঝা যাবে এই দামে লস হবে না কি পোষানো যাবে।'

Related Topics

টপ নিউজ

বাগেরহাট / গরুর মাংস / সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net