Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
হাঁস খেয়ে ফেলায় খাঁচা বানিয়ে বন্দি করা মেছোবাঘ উদ্ধার হলো পরিবেশকর্মীর ফেসবুক পোস্টে

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
19 March, 2024, 06:20 pm
Last modified: 19 March, 2024, 10:10 pm

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির

হাঁস খেয়ে ফেলায় খাঁচা বানিয়ে বন্দি করা মেছোবাঘ উদ্ধার হলো পরিবেশকর্মীর ফেসবুক পোস্টে

মেছোবাঘটি উদ্ধার করে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে জানিয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, বন্যপ্রাণী আটক ও নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট প্রতিনিধি
19 March, 2024, 06:20 pm
Last modified: 19 March, 2024, 10:10 pm

বন্দি মেছোবাঘটিকে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। ছবি: সিলেট প্রতিনিধি/ টিবিএস

সিলেটের সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের লামারগাও গ্রামের সাইফুল আমিনের একটি হাঁসের খামার রয়েছে। প্রতিরাতে এই খামারের হাঁস খেয়ে যেত মেছোবাঘ। তাই লোহার খাঁচা বানিয়ে একটি মেছোবাঘ আটক করেন তিনি।

এই আটকের দৃশ্য একজন ফেসবুকে লাইভ করলে তা চোখে পড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের। তিনি বাঘটি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের ট্যাগ করে ফেসবুকে একটি পোস্ট দেন। তার পোস্ট নজরে আসার পর মঙ্গলবার দুপুরে মেছোবাঘটি উদ্ধার করে সিলেটের টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করে সদর উপজেলা প্রশাসন।

খামার মালিক সাইফুল আমিন বলেন, 'গত কয়েকদিনে আমার খামারের প্রায় ৫০০ হাঁস খেয়ে ফেলেছে মেছোবাঘেরা। প্রতি রাতেই আমার ও আশপাশের আরও কয়েকজনের খামারের হাঁস খেয়ে যায়। তাই অতিষ্ঠ হয়ে মেছোবাঘ ধরতে আমি দুটি লোহার পিঞ্জিরা (খাঁচা) তৈরি করি। রোববার রাতে পিঞ্জিরাগুলো খামারের ভেতরে রেখে দেই। এরমধ্যে একটিতে মেছোবাঘ আটকা পড়ে।'

মেছোবাঘ আটকের দৃশ্য ধারণ করে সোমবার 'সিলেটের ম্যাগাজিন' নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভ করেন একজন। সেখানে আটকের রগরগে ধারাবর্ণনা দেওয়া হয়।

এতে ক্ষোভ প্রকাশ করে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, 'সিলেট অঞ্চলে প্রায়ই এরকম মেছোবাঘ আটক করা হয়। আমরা বন্যপ্রাণী আটক করলেও বনবিভাগের হাতে তুলে দিতে মানুষজনকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। তবে ফেসবুকে এমন রগরগে ধারাবর্ণনা দিয়ে লাইভ করলে মানুষ বন্যপ্রাণী আটক ও নির্যাতনে আরও উৎসাহী হবে। ফলে এমন কাণ্ড যিনি করেছেন– তাঁরও শাস্তি হওয়া উচিত।'

তিনি বলেন, ফেসবুকে এই আপত্তিকর লাইভটি দেখার পরপরই আমি তা শেয়ার করে জেলা ও উপজেলা প্রশাসন এবং বনবিভাগের কর্মকর্তাদের নজরে আনি। এরপর আমার পোষ্টে এসেই সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাণীটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

মেছোবাঘটি উদ্ধার করে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে জানিয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, বন্যপ্রাণী আটক ও নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মেছোবাঘ উদ্ধার / ফেসবুক পোস্ট / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net