Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
দেশের নদীগুলোকে বাঁচাতে তৃণমূলে আন্দোলন গড়ে তোলার আহ্বান পরিবেশবাদীদের 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
15 March, 2024, 10:45 am
Last modified: 15 March, 2024, 10:22 pm

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 

দেশের নদীগুলোকে বাঁচাতে তৃণমূলে আন্দোলন গড়ে তোলার আহ্বান পরিবেশবাদীদের 

গতকাল আন্তর্জাতিক নদীকৃত্য দিবস–২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, নোঙর ট্রাস্ট, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজকদল, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, উন্নয়ন ধারা ট্রাস্ট, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), নদী রক্ষা জোট, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) ও গ্রিন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা’র যৌথ উদ্যোগে এটির আয়োজন হয়।
টিবিএস ডেস্ক
15 March, 2024, 10:45 am
Last modified: 15 March, 2024, 10:22 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

দেশের নদীগুলোকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে তৃণমূলের মানুষদের আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় 'বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা সরজমিনে পরিদর্শন' নামে একটি কর্মসূচিতে এই ডাক দেওয়া হয়।

গতকাল আন্তর্জাতিক নদীকৃত্য দিবস–২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, নোঙর ট্রাস্ট, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজকদল, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, উন্নয়ন ধারা ট্রাস্ট, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), নদী রক্ষা জোট, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) ও গ্রিন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা'র যৌথ উদ্যোগে এটির আয়োজন হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাপা'র সাধারণ সম্পাদক আলমগীর কবির দেশের নদীগুলোকে বাঁচানোর জন্য নদীর দুই পাড়ের মানুষদের স্থানীয় নদীর পাড়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া তিনি বুড়িগঙ্গাসহ দেশের সকল নদীগুলোকে দখল-দূষণমুক্ত করে প্রবহমান করাসহ সকল নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

একই দাবি জানিয়ে বাপা নির্বাহী কমিটির সদস্য ড. হালিম দাদ খান বলেন, "জীবন্ত সত্তা হিসেবে নদীর অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"

এছাড়া দখল হওয়া নদীগুলোকে উদ্ধার, দখলমুক্ত রাখতে নদীপাড়ে হাঁটার পথ নির্মাণ ও সচেতনতা বৃদ্ধির দাবি করেছেন অন্যান্য বক্তারা।

বাপা'র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস নদীর প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে দেশের দখল হওয়া নদীগুলোকে উদ্ধারের দাবি জানান। নদীর চারপাশ দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি। একইসাথে ঢাকা সিটি কর্পোরেশন ও ওয়াসার ময়লা যেন নদীতে না ফেলা হয় সেটি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদিকে নোঙর ট্রাস্ট এর সভাপতি সুমন শামস বলেন, "নদীর প্রকৃত সংজ্ঞা জটিলতায় পড়ে দেশের বেশির ভাগ নদী মৃতপ্রায়।" তিনি দ্রুত সংজ্ঞা জটিলতা কাটিয়ে নদীগুলো সঠিকভাবে সংরক্ষণ করা এবং দখল ও দূষণ হওয়া নদীগুলোকে উদ্ধারে জোরালো দাবি জানান। একইসাথে দেশের নদীগুলোকে মাছ চাষ উপযোগী করার দাবি জানান সরকারের প্রতি। 

Related Topics

টপ নিউজ

নদী / নদী দূষণ / নদী দখল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net