Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সংশোধন করা হলো খেজুরের নাম, প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2024, 12:55 pm
Last modified: 14 March, 2024, 04:45 pm

Related News

  • খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?
  • বাংলাদেশে প্রত্যক্ষ কর আদায়ের চ্যালেঞ্জ ও সংস্কারের প্রয়োজনীয়তা
  • শুল্ক ও অ্যাসেসমেন্ট ভ্যালু কমানোর পর খেজুরের দাম কমেছে কেজিতে ৩৫-৪৪০ টাকা
  • খেজুরের কেজি ৭৬৩ টাকা, তবে নিলামে দাম উঠেছে মাত্র ৩০০!
  • খেজুর আমদানিতে শুল্ক-কর ২৫ শতাংশ কমিয়েছে রাজস্ব বোর্ড

সংশোধন করা হলো খেজুরের নাম, প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

টিবিএস রিপোর্ট
14 March, 2024, 12:55 pm
Last modified: 14 March, 2024, 04:45 pm
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস

খেজুরের দাম নির্ধারণ করার আদেশে একপ্রকারের খেজুরকে 'নিম্নমানের খেজুর' উল্লেখ করে এর দাম নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। তার পরিপ্রেক্ষিতে 'নিম্নমানের খেজুর' সংশোধন করে 'সাধারণ মানের খেজুর' লিখে নতুন চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে ভুলের কারণে দুঃখপ্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ভুলের জন্য দুঃখপ্রকাশ করেন। 

এর আগে গত ১১ মার্চ খেজুরের দাম বেঁধে দিয়ে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়।

ওই চিঠিতে প্রতি কেজি 'অতিসাধারণ/নিম্নমানের খেজুর'-এর দাম ১৫০–১৬৫ টাকা এবং 'বহুল ব্যবহৃত জাইদি খেজুর'-এর দাম ১৭০–১৮০ টাকা নির্ধারণ করা হয়।

এই 'অতিসাধারণ/নিম্নমানের খেজুর' শব্দের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা তৈরি হয়। সরকারই তাহলে নিম্নমানের খেজুর আমদানিকে উৎসাহিত করছে কি না—এ প্রশ্ন তোলেন অনেকেই।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে 'অতিসাধারণ/নিম্নমানের খেজুর'-এর নাম 'সাধারণ মানের খেজুর' হিসেবে সংশোধন করে নতুন চিঠি সরবরাহ করা হয় সাংবাদিকদের।

বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার পরিস্থিতি উন্নত করার যে চেষ্টা এবং ভোক্তার অধিকার রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্ন মহল থেকে আমরা এ বিষয়ে অনেক সাধুবাদ পেয়েছি। আমরা এ কাজটা চালিয়ে যেতে চাই। এরমধ্যে আমাদের ছোটখাটো ভুল হয়, সেটাকে হাইলাইট না করে আমি সবসময় বলি প্রচেষ্টাগুলোকে যদি একটু হাইলাইট করা হয়, যে সমস্যাগুলো আছে সেগুলো আমাকে বলা হয়, তাহলে চলে যাবে।'

তিনি বলেন, 'কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রলিং হচ্ছে, আমাদের ছোট একটা—ছোট না, আমি বলব যে বড়ই ভুল—আমাদের ভাষাটা ঠিক হওয়া দরকার ছিল। সাধারণ মানের জায়গায় শব্দটা একটু ই…হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে সেটা সংশোধন করে দিয়েছি, কিন্তু সেটা হাইলাইটেড হয়নি।'

প্রতিমন্ত্রী বলেন, 'আমরা সাধারণ মানের খেজুর এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুর—এ দুটি নামে সংশোধন করে দিয়েছি।'

Related Topics

টপ নিউজ

খেজুর / খেজুরের নাম / বাণিজ্য প্রতিমন্ত্রী / আহসানুল ইসলাম টিটু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?
  • বাংলাদেশে প্রত্যক্ষ কর আদায়ের চ্যালেঞ্জ ও সংস্কারের প্রয়োজনীয়তা
  • শুল্ক ও অ্যাসেসমেন্ট ভ্যালু কমানোর পর খেজুরের দাম কমেছে কেজিতে ৩৫-৪৪০ টাকা
  • খেজুরের কেজি ৭৬৩ টাকা, তবে নিলামে দাম উঠেছে মাত্র ৩০০!
  • খেজুর আমদানিতে শুল্ক-কর ২৫ শতাংশ কমিয়েছে রাজস্ব বোর্ড

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net