Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ছেলের দুশ্চিন্তায় কাতর অপহৃত ইঞ্জিন ক্যাডেট আইয়ুবের মা

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
13 March, 2024, 07:45 pm
Last modified: 13 March, 2024, 08:10 pm

Related News

  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ছেলের দুশ্চিন্তায় কাতর অপহৃত ইঞ্জিন ক্যাডেট আইয়ুবের মা

আইয়ুব খানের মা হুমায়ারা বেগম বলেন, ‘ছেলের সঙ্গে গত সোমবার (১১ মার্চ) বিকালে আমার শেষ কথা হয়েছে। সেদিন বলেছিল, সে ভালো আছে। গত ১০ ফেব্রুয়ারি তার বাবা মারা যান। কিন্তু জাহাজে থাকায় সে আসতে পারেনি। তার বাবার লাশ দেখতে পারেনি, মাটিও দিতে পারেনি।’
সানা উল্লাহ সানু
13 March, 2024, 07:45 pm
Last modified: 13 March, 2024, 08:10 pm
এমভি আব্দুল্লাহ জাহাজের ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান। ছবি: স্বজনদের সূত্রে প্রাপ্ত

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি 'এমভি আব্দুল্লাহ' জাহাজের ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খানের মা হুমায়ারা বেগম (৫৯) আহাজারি করছেন। অপহরণের খবর পেয়ে ছেলের দুশ্চিন্তায় কাতর এই বৃদ্ধ মা।

আইয়ুব খানের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে।

গত ফেব্রুয়ারিতে তার বাবা আজহার মিয়া মারা যান। এক বছর আগে ইন্টার্নি করতে 'এমভি আব্দুল্লাহ' জাহাজে ওঠেন আইয়ুব। 

আইয়ুব খানের মা হুমায়ারা বেগম বলেন, 'ছেলের সঙ্গে গত সোমবার (১১ মার্চ) বিকালে আমার শেষ কথা হয়েছে। সেদিন বলেছিল, সে ভালো আছে। গত ১০ ফেব্রুয়ারি তার বাবা মারা যান। কিন্তু জাহাজে থাকায় সে আসতে পারেনি। তার বাবার লাশ দেখতে পারেনি, মাটিও দিতে পারেনি।'

তিনি বলেন, 'এ নিয়ে তার মনে খুবই দুঃখ ছিল। সে বলেছিল, আমরা দুজনে মিলে তার বাবার জন্য কোরআন খতম করব।'

হুমায়ারা বেগম বলেন, 'চার ভাই-বোনের মধ্যে পরিবারের সবার ছোট আইয়ুব, তাই সবার আদরের। এক বছর হলো সে লেখাপড়া শেষ করে ইন্টার্নি করার জন্য জাহাজে যায়। তার বাবা মারা যাবার ২০-২৫ দিন আগে সে বাড়িতে আসে। এরপর আবার জাহাজে চলে যায়।'

তিনি বলেন, 'আল্লাহ যেন তাকে সুস্থাবস্থায় আমার কোলে ফিরিয়ে আনেন এই দোয়া করি। দেশবাসীর কাছেও এই দোয়া চাই।'

আইয়ুব খানের বন্ধু আবদুল্লা আল মারুফ বলেন, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। সে আমার বাল্যবন্ধু। মঙ্গলবার আইয়ুব তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তাদের জাহাজে জলদস্যুদের হামলার কথা লেখেন। সেখান থেকেই বিষয়টি জানতে পারি। আমার বন্ধুসহ ২৩জন বাংলাদেশি নাবিক সোমালিয়ার সশস্ত্র দস্যুদের হাতে জিম্মি হয়ে আছে।'

উল্লেখ্য, বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টা থেকে ২টার মধ্যে জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে এডেন উপসাগরে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র জলদস্যুরা। তারা জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে রেখেছে। 

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / ছিনতাই / সোমালিয়া / জলদস্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net