Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
সশস্ত্র জলদস্যুরা আমাদের সোমালি উপকূলে নিয়ে যাচ্ছে: ছিনতাই হওয়া জাহাজ থেকে জানালেন নাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2024, 10:15 pm
Last modified: 12 March, 2024, 10:24 pm

Related News

  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই
  • হর্নিগোল্ডের বিচিত্র জীবন ছিল জলদস্যু, হলো জলদস্যুশিকারি
  • অকুল দরিয়ায় জলদস্যুর জীবন 

সশস্ত্র জলদস্যুরা আমাদের সোমালি উপকূলে নিয়ে যাচ্ছে: ছিনতাই হওয়া জাহাজ থেকে জানালেন নাবিক

‘তারপর আমাদেরকে নিয়ে হয়তো সোমালি উপকূলে ওদের আস্তানায় চলে যাবে। দোয়া করবেন। সবাই জানে হয়তো। অফিসকেও জানানো হয়েছে।’
টিবিএস রিপোর্ট
12 March, 2024, 10:15 pm
Last modified: 12 March, 2024, 10:24 pm
ভয়েস মেসেজ পাঠানো নাবিক। ছবি: সংগৃহীত

সোমালি জলদস্যুদের দখল করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর একজন ক্রু সদস্য তার এক সহকর্মীর কাছে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছেন। সেখানে জলদস্যুর সংখ্যা সাত–আটজন উল্লেখ করে তিনি আশঙ্কা করেছেন, জলদস্যুরা সম্ভবত জাহাজটিকে সোমালি উপকূলে তাদের ঘাঁটিতে নিয়ে যাবে।

ভয়েস রেকর্ডিংটিতে কার কণ্ঠ শোনা যাচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভয়েস ক্লিপটি পাঠানো হয়েছে আরমান হোসেন বাবু নামক একই কোম্পানির অন্য জাহাজে কর্মরত আরেক নাবিকের কাছে।

ভয়েস রেকর্ডিংয়ে ভুক্তভোগী নাবিককে বলতে শোনা যায়, 'তারা [জলদস্যু] আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা সবাই [জাহাজের] ব্রিজে আটক আছি। আমি এখন ওয়াশরুমে এসে আপনাকে ভয়েস [বার্তা] দিচ্ছি [পাঠাচ্ছি]। ওরা সাত–আটজন আছে — পাইরেটস। ওরা হয়তো আমাদেরকে ওদের ওখানে নিয়ে যাবে আর কি। আমাদের জন্য দোয়া করবেন। ওদের সবার কাছে গান [বন্দুক] আছে।'

গত দুই দিন আগে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা ২৩ জন ক্রুসহ বাংলাদেশি পতাকাবাহী এ জাহাজটি ছিনতাই করে।

আরমানকে পাঠানো আরেকটি রেকর্ডিংয়ে ওই নাবিক আরও বলেন, 'তারা [জলদস্যু] দুই মাস আগে একটি ইরানি ফিশিং বোট আটক করেছিল। সেই নৌকাটি আমাদের জাহাজের সঙ্গে বাঁধা আছে। তারা মূলত সেই নৌকা থেকে আমাদের জাহাজে হামলা করেছিল। এখন ওই ফিশিং বোটটা তারা ছেড়ে দেবে। আমরা তাতে ডিজেল দিয়েছিলাম।

'তারপর আমাদেরকে নিয়ে হয়তো সোমালি উপকূলে ওদের আস্তানায় চলে যাবে। দোয়া করবেন। সবাই জানে হয়তো। অফিসকেও জানানো হয়েছে।'

জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের মালিকানাধীন চট্টগ্রামভিত্তিক কোম্পানি এসআর শিপিং।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছিনতাই হওয়া জাহাজ এবং এর ক্রুদের উদ্ধারে অভিযান শুরু করতে কয়েকদিন সময় লাগতে পারে।

কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যোগাযোগ প্রক্রিয়া শুরু হলে জাহাজে থাকা ২৩ নাবিককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেবে কেএসআরএম।

'আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যে অপহরণকারীরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন,' বলেন তিনি।

ভারতীয় উপকূল থেকে বাংলাদেশি জাহাজের সোমালি জলদস্যুদের আক্রমণের শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়।

এর আগে ২০১০ সালের ডিসেম্বরে ভারতীয় উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) দূরে লাক্ষা দ্বীপপুঞ্জের কাছে এমভি জাহান মনি জাহাজে হামলা করেছিল জলদস্যুরা।

মঙ্গলবার টিবিএস-এর সঙ্গে কথা বলার সময় এমভি জাহান মনি উদ্ধার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকা এক কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত এবং তারা কী চায় তা জানতে জাহাজ হাইজ্যাক হওয়ার পর আরও এক সপ্তাহ সময় লাগে।

'কারণ হাইজ্যাকের পর তারা জাহাজের মালিকের সংস্থার খোঁজ করে একটি প্রোফাইল তৈরি করে। তাদের মুক্তিপণের পরিমাণ কোম্পানির প্রোফাইলের ওপর নির্ভর করে।

'কোম্পানি যত ছোট, মুক্তিপণের দাবি তত কম। কোম্পানি যত বড়, মুক্তিপণের দাবি তত বেশি,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ পরিশোধ করলে সাধারণত তারা জাহাজে থাকা নাবিকদের কোনো ক্ষতি করে না। কিন্তু তাদের যোগাযোগ শুরুর পর মুক্তিপণ দিয়ে উদ্ধার করতে কমপক্ষে তিন মাস সময় প্রয়োজন হয়।'

Related Topics

টপ নিউজ

জাহাজ ছিনতাই / সোমালি জলদস্যুৱ / জলদস্যু / এমভি আবদুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই
  • হর্নিগোল্ডের বিচিত্র জীবন ছিল জলদস্যু, হলো জলদস্যুশিকারি
  • অকুল দরিয়ায় জলদস্যুর জীবন 

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net