Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
তাকে গুলি করেছি, তবে সেটা ছিল অনিচ্ছাকৃত: তদন্ত কমিটিকে বললেন শিক্ষার্থীকে গুলি করা মেডিকেল শিক্ষক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2024, 10:15 pm
Last modified: 05 March, 2024, 10:18 pm

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • করাচিতে কনস্যুলেটে হামলা: বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সদস্যরা
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে গুলি ও হামলা, আহত ১০
  • যমুনার সামনে বিক্ষোভ ছত্রভঙ্গে কোনো গুলি চালানো হয়নি: ডিএমপি

তাকে গুলি করেছি, তবে সেটা ছিল অনিচ্ছাকৃত: তদন্ত কমিটিকে বললেন শিক্ষার্থীকে গুলি করা মেডিকেল শিক্ষক

রায়হান শরীফ পুলিশকে জানান, তার আগ্নেয়াস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। সিরাজগঞ্জ সদর থানার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বলেন, ‘পুলিশ শরীফের কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ক্যালিবারের বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও ১২টি বিদেশি ছুরি জব্দ করেছে। তার কাছে থাকা দুটি আগ্নেয়াস্ত্রই অবৈধ।’
টিবিএস রিপোর্ট
05 March, 2024, 10:15 pm
Last modified: 05 March, 2024, 10:18 pm
ড. রায়হান শরীফ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ছাত্রকে গুলি করার বিষয়টি স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটির কাছে স্বীকার করে দাবি করেছেন, গুলি করার ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল।

মঙ্গলবার (৫ মার্চ) রায়হান তদন্ত কমিটিকে আরও জানান, তার কাছে দুটি পিস্তল রয়েছে; দুটিই লাইসেন্সবিহীন। প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কথা স্বীকার করেছেন শরীফ। 

রাতে শিক্ষার্থীদের ফোনে কল করার কারণ জানতে চাইলে রায়হান বলেন, তিনি 'তাদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে উৎসাহিত করার জন্য' ফোন করতেন।

গতকাল (৪ মার্চ) বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আবির তমালকে ডান পায়ে গুলি করার অভিযোগে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ওই দিনই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। কমিটির নেতৃত্বে রয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াদ।

এদিকে বিচারের দাবিতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজ (৫ মার্চ) কলেজের সামনে সিরাজগঞ্জ-নলকা সড়ক অবরোধ করে। সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হওয়া বিক্ষোভে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মেডিকেল কলেজটির অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

আগ্নেয়াস্ত্রে আকর্ষণ ছিল রায়হানের, কিনেছেন পিস্তল

রায়হান শরীফ পুলিশকে জানান, তার আগ্নেয়াস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বলেন, 'পুলিশ শরীফের কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ক্যালিবারের বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও ১২টি বিদেশি ছুরি জব্দ করেছে। তার কাছে থাকা দুটি আগ্নেয়াস্ত্রই অবৈধ।'

তিনি আরও জানান, রায়হানের কাছে আরও আগ্নেয়াস্ত্র আছে কি না তা দেখতে পুলিশ তার বাসভবনে তল্লাশি চালায়। কিন্তু কিছু পাওয়া যায়নি।

ওসি বলেন, 'রায়হান আগ্নেয়াস্ত্রের প্রতি বিশেষ আগ্রহের কারণে এক লাখ টাকায় একটি বিদেশি পিস্তল কেনার কথা স্বীকার করেছেন। তিনি ইন্টারনেট থেকে বিদেশি পিস্তলের ছবি ডাউনলোড করে রাখতেন।'

রায়হান শরীফের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

শিক্ষার্থীকে গুলি / গুলি / মেডিকেল কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • করাচিতে কনস্যুলেটে হামলা: বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সদস্যরা
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে গুলি ও হামলা, আহত ১০
  • যমুনার সামনে বিক্ষোভ ছত্রভঙ্গে কোনো গুলি চালানো হয়নি: ডিএমপি

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net