Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
এবার ৪টি মৃত মা কচ্ছপসহ সৈকতে ভেসে এল মৃত ডলফিন, রাজ কাঁকড়া

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
25 February, 2024, 01:40 pm
Last modified: 25 February, 2024, 04:27 pm

Related News

  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

এবার ৪টি মৃত মা কচ্ছপসহ সৈকতে ভেসে এল মৃত ডলফিন, রাজ কাঁকড়া

এনিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ৯৬টি মৃত মা কচ্ছপ ভেসে এল। এগুলোর বেশ কয়েকটির পেট থেকে সাত শতাধিক ডিমও পাওয়া গেছে।
কক্সবাজার প্রতিবেদক
25 February, 2024, 01:40 pm
Last modified: 25 February, 2024, 04:27 pm
ছবি: টিবিএস

এবার চারটি মৃত মা কচ্ছপসহ কক্সবাজার সৈকতে একটি মৃত ইরাবতী ডালফিন ও রাজ কাঁকড়া ভেসে এসেছে।

আজ রবিবার সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টে এসব সামুদ্রিক প্রাণি ভেসে আসে বলে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে হিমছড়ি সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ও একটি রাজ কাঁকড়া ভেসে আসে। ডলফিনটি ৬ ফুট লম্বা। ওজন প্রায় ১২০ কেজি। এছাড়া দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে দু'টি এবং হাজমপাড়া ও টেকনাফ সৈকতে আরও দু'টি মৃত অলিভ রিডলি মা কচ্ছপ ভেসে আসে। নমুনা সংগ্রহ করে প্রাণিগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

এনিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ৯৬টি মৃত মা কচ্ছপ ভেসে এল। এগুলোর বেশ কয়েকটির পেট থেকে সাত শতাধিক ডিমও পাওয়া গেছে।

তরিকুল ইসলাম জানান, প্রতিটি কচ্ছপই জালের সুতায় পেচানো এবং আঘাত পাওয়া। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলা জাল ও রশিতে পেঁচিয়ে আঘাত পেয়ে  কচ্ছপগুলো মারা গেছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সকালে উখিয়ার সোনারপাড়া সৈকতে একটি এবং ইনানী সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসে। ১৫ ফেব্রুয়ারি হিমছড়ি সৈকতে ভেসে আসে আরও একটি মৃত ইরাবতী ডলফিন। ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে একটি মৃত পরপইস। এর মধ্যে গত ২১ ফেব্রুয়ারি কুয়াকাটা সৈকতেও আরেকটি মৃত ডলফিন ভেসে আসে।

তরিকুল ইসলাম এ পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করেন।

তিনি বলেন, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একের পর এক সামুদ্রিক মা কচ্ছপসহ সামুদ্রিক বিপন্ন প্রাণি ভেসে আসার ঘটনায় বিজ্ঞানীরাও চিন্তিত। 
 
Related Topics

টপ নিউজ

তিমি / সৈকত / কক্সবাজার / রাজ কাঁকড়া / কচ্ছপ / মৃত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net