Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
এপ্রিল থেকে চট্টগ্রাম শহরে চালু হচ্ছে ট্যাক্সিক্যাব সেবা

বাংলাদেশ

ওমর ফারুক
25 February, 2024, 10:25 am
Last modified: 25 February, 2024, 12:04 pm

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল

এপ্রিল থেকে চট্টগ্রাম শহরে চালু হচ্ছে ট্যাক্সিক্যাব সেবা

নতুন সার্ভিসটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওমর ফারুক
25 February, 2024, 10:25 am
Last modified: 25 February, 2024, 12:04 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

নতুন উদ্যোগে চালু হওয়া চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেড এপ্রিল মাস থেকে বন্দরনগরী চট্টগ্রামে ট্যাক্সিক্যাব পরিষেবা চালু করতে যাচ্ছে। মেগা যোগাযোগ প্রকল্প বাস্তবায়নের ফলে গতিশীলতা বাড়ার কারণে নগরীতে দ্রুত এবং সাশ্রয়ী এ পরিবহন ব্যবস্থাটির ক্রমবর্ধমান চাহিদা তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে কোম্পানিটি ১৫০টি ট্যাক্সিক্যাব দিয়ে পরিষেবা শুরু করতে ৪০ কোটি টাকা বিনিয়োগ করবে। সবগুলো ট্যাক্সি চালু হলে এ বিনিয়োগ শেষ পর্যন্ত ১২৫ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথম দুই কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য যাত্রীকে দিতে হবে ৩৪ টাকা করে। আর প্রতি মিনিটের জন্য ওয়েটিং চার্জ নির্ধারণ করা হয়েছে চার টাকা ২৫ পয়সা।

অকটেন-চালিত ১৫০০ সিসি ইঞ্জিন ক্ষমতার ট্যাক্সিক্যাবগুলো জাপানের টয়োটা থেকে আমদানি করা হবে। এগুলোতে জিপিএস প্রযুক্তি থাকবে।

শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্যাক্সিগুলোতে নিরাপত্তা ট্র্যাকিং, মনিটরিং, মিটারিং এবং ভিডিও সুবিধা থাকবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইতোমধ্যে চট্টলা সার্ভিসকে ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন-২০১০ অনুযায়ী যানবাহন আমদানির অনুমতি দিয়েছে।

ট্যাক্সিক্যাবগুলোকে সিএমপি কর্তৃক চালু 'আমার গাড়ি নিরাপদ' অ্যাপ্লিকেশনে নিবন্ধনসহ গাড়ি ও ড্রাইভারের তথ্য সম্বলিত কিআর কোড গাড়ির দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। এছাড়া গাড়ির ছাদে 'TAXICAB' লেখা সাইন থাকতে হবে।

২০১৩ সালে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট চট্টগ্রাম শহরে একটি ট্যাক্সিক্যাব পরিষেবা চালু করেছিল। সেবাটি জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হওয়ায় দুই বছর পর ৫০টি গাড়ির পুরো বহর ঢাকায় স্থানান্তর করা হয়।

কিন্তু তারপর থেকে পরিস্থিতির অনেক বদলেছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যটকদের একটি ক্রমবর্ধমান সংখ্যা চট্টগ্রাম অঞ্চলে এখন নিয়মিত ভ্রমণ করছেন। পাশাপাশি উন্নত যোগাযোগ অবকাঠামোর কারণে এখানে পণ্য পরিবহনেও গতিসঞ্চার হয়েছে।

এছাড়া চট্টগ্রাম–ঢাকা এবং চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় জনগণের চলাচলের জন্য বিকল্প পরিবহনের প্রয়োজনীয়তা বেড়েছে।

চট্টলা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বলেন, 'শিল্প, বাণিজ্য, বিশেষ করে পর্যটনশিল্পে উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে সুগম্য, সাশ্রয়ী, দ্রুত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা।'

তিনি বলেন, কম জ্বালানি খরচের জন্য আধুনিক ট্যাক্সিক্যাবগুলোকে সারাবিশ্বে পরিবহনের একটি উপযুক্ত মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।

বর্তমানে বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আউটার রিং রোড, বঙ্গবন্ধু শিল্প নগর এবং মাতারবাড়ি সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্পগুলো পার্বত্য জেলাগুলোতে জনগণের যাতায়াতের সুযোগ বাড়িয়েছে।

আনোয়ার বলেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিপুলসংখ্যক পর্যটক পাহাড়ি জেলাগুলোতে আসেন। তাই এসব জায়গায় ট্যাক্সিক্যাবের জুড়ি নেই।

আর্মি ওয়েলফেয়ারের ট্যাক্সিক্যাব সার্ভিসটি জনপ্রিয় হয়নি, কারণ এটির কেবল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রুট পারমিট ছিল।

তবে নতুন সার্ভিসটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় নতুন যানবাহনসহ নগরীতে মানসম্মত যাত্রীসেবার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বলেন, নতুন উদ্যোগে ট্যাক্সিক্যাব সার্ভিস চালু হলে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় নিরাপদে যাতায়াত করতে পারবেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ট্যাক্সি / পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net