Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
সোমেশ্বরী নদীর বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত করলো হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 February, 2024, 10:25 am
Last modified: 16 February, 2024, 06:17 pm

Related News

  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 

সোমেশ্বরী নদীর বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত করলো হাইকোর্ট

বেলা জানায়, সংগঠনটি অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন থেকে সোমেশ্বরী নদী রক্ষায় ২০১৫ সালে বেলা একটি রিট করে। সেই রিটের প্রেক্ষিতে সকল ধরনের ইজারা ও বালু উত্তোলন বন্ধ করতে আদেশ দেন হাইকোর্ট।
টিবিএস রিপোর্ট 
16 February, 2024, 10:25 am
Last modified: 16 February, 2024, 06:17 pm
ছবি: মুমিত এম

নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে বালুমহাল ইজারা দরপত্র সংক্রান্ত সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন হাইকোর্ট।

একইসাথে অ্যাটর্নি জেনারেল অফিস আদালতের এই আদেশ নেত্রকোণা জেলা প্রশাসনকে অবহিত করার নির্দেশ প্রদান করেছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি আবেদনের ওপর শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল (বৃহস্পতিবার) এ আদেশ দেন।

বেলা জানায়, সংগঠনটি অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন থেকে সোমেশ্বরী নদী রক্ষায় ২০১৫ সালে বেলা একটি রিট করে। সেই রিটের প্রেক্ষিতে সকল ধরনের ইজারা ও বালু উত্তোলন বন্ধ করতে আদেশ দেন হাইকোর্ট।

কিন্তু নেত্রকোণা জেলা প্রশাসক আদালতের আদেশ লঙ্ঘন করে সোমেশ্বরী নদীতে মামলাভুক্ত পাঁচটি বালুমহাল ১৪৩১ বঙ্গাব্দের জন্য ইজারার উদ্দেশ্যে গত ২৮ জানুয়ারি নতুন করে দরপত্র আহ্বান করেন। দরপত্র দাখিলের শেষ দিন ছিল আগামী ১৫ ফেব্রুয়ারি।

বেলা জানায়, বর্তমানে বালুমহালগুলো থেকে জনাব মোস্তাক আহমেদ রুহীর মালিকানাধীন মেসার্স রুহী এন্টারপ্রাইজ এবং জনাব মো. জাহাঙ্গির আলমের মালিকানাধীন মেসার্স জিহান এন্টারপ্রাইজ ইজারাগ্রহীতা হিসেবে বালু উত্তোলন করছে।

২০১৫ সালে দায়ের করা রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত ঐ বছরের ২৯ জুলাই তারিখে বালু উত্তোলন ও ইজারার ওপর স্থগিতাদেশ দেন। একইসাথে বালুমহাল ইজারা প্রদান সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চান আদালত। এছাড়াও সোমেশ্বরী নদীকে কেন পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হবে না তাও জানতে চান আদালত।

বেলার আইনজীবীরা জানান, ওই আদেশ এখনো বলবৎ রয়েছে। এছাড়াও রুলের শুনানি পেন্ডিং রয়েছে হাইকোর্টে। এরমধ্যে নতুন করে বালুমহল ইজারা বন্ধে অবেদন করা হয়।

ভূমি সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় সচিব, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের  মহাপরিচালক, নেত্রকোণার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

নদী / বালু ব্যবসা / বালুবাহী জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net