Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নের পথে: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2024, 11:15 pm
Last modified: 12 February, 2024, 11:29 pm

Related News

  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল
  • আইএফএডিকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
  • ২০২৪–২৫ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার: বিবিএস
  • বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা
  • উৎপাদন খাত স্থবির, সেবা খাতে প্রবৃদ্ধি; বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অসম প্রবণতা

অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নের পথে: অর্থমন্ত্রী

আর্নো হ্যামলিয়ার্স বলেন, ইফাদ গ্রামীণ এলাকার উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়।
টিবিএস রিপোর্ট
12 February, 2024, 11:15 pm
Last modified: 12 February, 2024, 11:29 pm
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ পুনরুদ্ধারের পথে রয়েছে এবং কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ধীরে ধীরে উন্নয়নের ধারায় ফিরছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নো হ্যামলিয়ার্সের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশ বর্তমানে ভালো করছে, তবে এখনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেনি। বাংলাদেশের ঊর্ধ্বমুখিতা চালু আছে। অনেকে যে বলেন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে বা যাবে — এটা ঠিক না। বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। এত বড় দেশ দেউলিয়া হবে না।'

অর্থমন্ত্রী আরও বলেন, 'সংকট আছে, তবে তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। নতুন মন্ত্রিসভা গঠনের মানে এ নয় যে রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে। এজন্য সময় লাগবে। বাংলাদেশ সম্ভাবনার দেশ; সেই ট্র্যাকে ফিরে এসেছে।'

আর্নো হ্যামলিয়ার্স বলেন, ইফাদ গ্রামীণ এলাকার উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়।

ইফাদ এ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ২.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমানে ৭টি প্রকল্প চলমান রয়েছে। কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে। ইফাদ বিশেষকরে কৃষি খাতে উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে কাজ করতে চায়। ভবিষ্যতে কীভাবে এ খাতে বিনিয়োগ আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।'

ইফাদ বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে সম্পৃক্ত হতে এবং ভ্যালুচেইন ব্যবস্থা দাঁড় করাতে সহায়তা করতে চায় বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশের কৃষকেরা অনেক ভালো করছেন। তবে অনেক সমস্যাও আছে। মার্কেটিং একটি সমস্যা। পণ্য ঢাকায় পৌঁছানোর আগেই মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়। আমরা চেষ্টা করছি কীভাবে এটা পরিবর্তন করা যায়। ইফাদ এ ব্যাপারে সহযোগিতা করছে।'

ইফাদ ছাড়াও আরও অনেক অংশীদার সংস্থা রয়েছে যারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, সরকার তাদের সবার সঙ্গে আলোচনা করে আইডিয়া ও আর্থিক সহযোগিতা নিয়ে কাজ করবে।

এর আগে এদিন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরাসি সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। এ সময় তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিও একই দিন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের অর্থনীতি / অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী / ইফাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল
  • আইএফএডিকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
  • ২০২৪–২৫ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার: বিবিএস
  • বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা
  • উৎপাদন খাত স্থবির, সেবা খাতে প্রবৃদ্ধি; বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অসম প্রবণতা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net