Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
ঢাকা বিমানবন্দর থেকে দেশের ইতিহাসের সর্ববৃহৎ কোকেনের চালান জব্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 03:30 pm
Last modified: 25 January, 2024, 11:22 pm

Related News

  • এক মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
  • থার্ড টার্মিনাল: চুক্তি সইয়ের আলোচনা শুরু, দৈনিক ২০ ফ্লাইট নিয়ে আংশিক চালুর লক্ষ্য মন্ত্রণালয়ের
  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
  • ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ২২ মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার

ঢাকা বিমানবন্দর থেকে দেশের ইতিহাসের সর্ববৃহৎ কোকেনের চালান জব্দ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০ কোটি টাকা মূল্যের কোকেনের চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
টিবিএস রিপোর্ট
25 January, 2024, 03:30 pm
Last modified: 25 January, 2024, 11:22 pm
বাংলাদেশে কোকোনের চালান নিয়ে আসায় নোমথেনডাজো তাওয়েরা সোকো'কে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: টিবিএস

 বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ।

তিনি জানান, চালানটি পাচার করার জন্য বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কারণ এই পরিমাণ কোকেনের চাহিদা বাংলাদেশে নেই। বিমানবন্দরে সোকোকে আটক করার পরে তাঁর লাগেজ থেকে কোটি কোটি টাকা মূল্যের এই কোকেন উদ্ধার হয়।  

তানভীর মমতাজ বলেন, ডিএনসি জানতে পেরেছিল কোকেনের একটি বৃহৎ চালান আফ্রিকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে একজন আফ্রিকান নাগরিকের মাধ্যমে ঢাকায় আসবে। কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের দেশি ও বিদেশি সক্রিয় কয়েকজন সদস্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এই মাদক পাচার করবে।
 
"তখন থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি বাড়াই। এই সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জানুয়ারি) এপিবিএনকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং টার্মিনালের বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করে। ফ্লাইট থেকে নামা সকল বিদেশি যাত্রীদের আমরা ফলো করি।"

এর মধ্যে দেখা যায়, সোকো বিমানবন্দরের নীচ তলায় ভিসা অন অ্যারাইভেল ডেস্কে দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছিলেন। তার গতিবিধি পর্যবেক্ষণ করে সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, লাগেজে অবৈধ মাদকদ্রব্য কোকেন আছে। পরবর্তীতে লাগেজের ভেতরে বিশেষভাবে রক্ষিত ৮ কেজি ৩০০ গ্রাম সলিড কোকেন জব্দ করা হয়।

তানভীর মমতাজ জানান, সোকো প্রথমে মালাউই থেকে ইথোপিয়া যান। পরে তিনি ইথোপিয়া থেকে যান কাতারের দোহাতে। পরে তিনি দোহা থেকে কাতারের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। আগামী ৪ ফেব্রুয়ারি তার বাংলাদেশ থেকে আবারও মালাউইতে যাওয়ার কথা ছিল। আমাদের বিশ্বাস, "তাওয়েরা সোকো কোকেনের এই চালানটি মালাউই থেকে নয়তো ইথোপিয়া থেকে সংগ্রহ করেছেন।"

জিজ্ঞাসাবাদে সোকো জানান, ২০২৩ সালে তিনি বাংলাদেশে একবার এসেছিলেন। গার্মেন্টস ব্যবসার কথা বলে তিনি ২০২৩ সালে বাংলাদেশে আসেন। এবারও বাংলাদেশের একটি গার্মেন্ট কোম্পানির আমন্ত্রণপত্র নিয়ে আসেন। সোকো পেশায় একজন নার্স। বাংলাদেশে আরেকজনের কাছে এই চালান পৌঁছে দিয়ে তাঁর নিজ দেশে চলে যাওয়ার কথা ছিল।

কার কাছে তিনি এই চালান পৌঁছে দিতে আসেন- এমন প্রশ্নে মমতাজ জানান, "আমরা এ বিষয়ে তদন্ত করছি।"

ডিএনসির সন্দেহ, বাংলাদেশে কয়েকজন বিদেশি নাগরিকদের কাছে এই চালান পৌঁছে দেওয়ার কথা ছিল।

কোকেনের এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে বাংলাদেশের কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "কোকেনের চালানের সঙ্গে দেশি এবং বিদেশি চক্র জড়িত আছে। আমরা এই চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করছি।"

জব্দকৃত কোকেনের আনুমানিক বাজার দর ১০০ কোটি টাকার ওপরে। দেশের ইতিহাসে কোকেনের এইটিই সব থেকে বড় চালান বলে জানান ডিএনসির কর্মকর্তারা।

বেশ কয়েক বছর ধরে দেশে কোকেনের চালান আটকের ঘটনা বাড়ছে। ২০১৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ঢাকা বিমানবন্দরে তিন কেজি কোকেন আটক করেন। এসময় পাচারকাজে জড়িত থাকার সন্দেহে স্পেনের একজন নাগরিককে গ্রেপ্তার করেন। 

এছাড়া, ২০১৭ সালে উগান্ডার কাম্পালা থেকে দুবাই হয়ে আসা ফেডএক্সের একটি পার্সেল থেকে ৭৫০ গ্রাম কোকেন উদ্ধার হয়। 

২০২০ সালে মাদক ব্যবসায়ীদের একটি চক্রকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব। এসময় তাঁদের কাছে ২ কেজি কোকেন পাওয়া যায়। 

গত বছরের জুনে, ১ কেজি ৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় এক নাগরিককে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়। 

 

Related Topics

টপ নিউজ

কোকেন / মাদকদ্রব্য / শাহজালাল বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • এক মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
  • থার্ড টার্মিনাল: চুক্তি সইয়ের আলোচনা শুরু, দৈনিক ২০ ফ্লাইট নিয়ে আংশিক চালুর লক্ষ্য মন্ত্রণালয়ের
  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
  • ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ২২ মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net