Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
শ্রম আইন (সংশোধন) বিল আগামী সংসদ অধিবেশনে পাস হবে: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2024, 05:05 pm
Last modified: 24 January, 2024, 05:11 pm

Related News

  • শ্রম আইন সংশোধনে অনেক কর্মী সুরক্ষা সুবিধা হারাতে পারেন: বিশেষজ্ঞরা
  • শ্রমিক কল্যাণ তহবিলে টাকা জমা দিচ্ছে না অধিকাংশ প্রতিষ্ঠান, বঞ্চিত শ্রমিকরা
  • কোনো মালিক শ্রমিককে কালো তালিকাভুক্ত করতে পারবে না: শ্রম উপদেষ্টা
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • শ্রমখাতের সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

শ্রম আইন (সংশোধন) বিল আগামী সংসদ অধিবেশনে পাস হবে: আইনমন্ত্রী

শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের স্বাক্ষরের হার ১০ শতাংশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা নিয়েও আজকে আমরা আলোচনা করেছি। এখানেও যে সিদ্ধান্ত, সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছি।
টিবিএস রিপোর্ট
24 January, 2024, 05:05 pm
Last modified: 24 January, 2024, 05:11 pm
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি: সংগৃহীত

শ্রম আইন (সংশোধন) বিল, জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

বুধবার (২৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আইএলও'র (আন্তর্জাতিক শ্রম সংস্থা) গভর্নিং বোর্ডির মিটিং আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। দেশে শ্রম অধিকার ও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নে যেসব অগ্রগতি হয়েছে এবং শ্রম আইন সংশোধনের ব্যাপারে যেসব কাজ করা হয়েছে–  তা পর্যালোচনার  জন্য আজকে একটি  মিটিং ছিল। আজকের মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে  আমি প্রধানমন্ত্রীক ব্রিফ করব। এরপরই এবিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে  পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আমি আপনাদের কোনো তথ্য দিতে পারব না।

আজকের বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, আইন ও বিচার বিভাগের সচিব মো গোলাম সারওয়ার,  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ( সচিবের দায়িত্বে) হাফিজ আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের স্বাক্ষরের হার ১০ শতাংশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা নিয়েও আজকে আমরা আলোচনা করেছি। এখানেও যে সিদ্ধান্ত, সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

এবিষয়ে আনিসুল হক আরও বলেন, "মালিক ও শ্রমিকরা যেটা আলোচনা করে সিদ্ধান্ত দেবেন, আমাদের দেশের পরিবেশের জন্য সেটাই গ্রহণ করা সমীচীন হবে।"

প্রধানমন্ত্রীর আগের নির্দেশনা অনুযায়ী, আইনে একটি পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে শ্রমিকদের কর্মপরিবেশের আমূল পরিবর্তন হয়েছে এবং উন্নত হয়েছে। এনিয়ে সমালোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন,  প্রথমে ২০০৩ থেকে ২০০৫ সালে কি অবস্থা ছিল, সেটার চিত্র দেখে, তার সাথে ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত কী উন্নতি হয়েছে, সেটা বিবেচনা করতে হবে। এসব বিবেচনা করেই তাদের কথা বলা উচিত।

গত বছরের ২ নভেম্বর জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩ পাস হয়। এরপর ৮ অক্টোবর রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। তবে এতে সই না করে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Related Topics

টপ নিউজ

শ্রম আইন (সংশোধন) বিল / শ্রম অধিকার / আইনমন্ত্রী আনিসুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • শ্রম আইন সংশোধনে অনেক কর্মী সুরক্ষা সুবিধা হারাতে পারেন: বিশেষজ্ঞরা
  • শ্রমিক কল্যাণ তহবিলে টাকা জমা দিচ্ছে না অধিকাংশ প্রতিষ্ঠান, বঞ্চিত শ্রমিকরা
  • কোনো মালিক শ্রমিককে কালো তালিকাভুক্ত করতে পারবে না: শ্রম উপদেষ্টা
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • শ্রমখাতের সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net