Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রোহিঙ্গা নারীদের সঙ্গে ২ অস্ট্রেলিয়ানের বিয়ে বন্ধ করল পুলিশ

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
15 January, 2024, 08:40 pm
Last modified: 15 January, 2024, 08:42 pm

Related News

  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’

রোহিঙ্গা নারীদের সঙ্গে ২ অস্ট্রেলিয়ানের বিয়ে বন্ধ করল পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও কাগজপত্র যাচাই করে হোটেলে নজরদারিতে রাখা হয়েছে। আটক রোহিঙ্গাদের পুলিশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
কক্সবাজার প্রতিবেদক
15 January, 2024, 08:40 pm
Last modified: 15 January, 2024, 08:42 pm
উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের দুই রোহিঙ্গা তরুণীর সঙ্গে অস্ট্রেলিয়ার দুই রোহিঙ্গা নাগরিকের বিয়ে উপলক্ষে নগরীর কলাতলী এলাকার সি পার্ল-২ হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: টিবিএস

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের দুই রোহিঙ্গা তরুণীর সঙ্গে অস্ট্রেলিয়ার দুই নাগরিকের বিয়ে বানচাল করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নববধূসহ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ৬৩ জন রোহিঙ্গাকে আটক করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ফেরত পাঠায় পুলিশ।

এদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক। যার মধ্যে ১২ জন রোহিঙ্গা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান, সাতজন মার্কিন নাগরিক এবং একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কক্সবাজার শহরের কলাতলী এলাকার সি পার্ল-২ হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬৩ জন রোহিঙ্গা নাগরিক এবং ১৯ জন বিদেশি নাগরিক পাওয়া যায়। 

তিনি বলেন, বর রোহিঙ্গা বংশোদ্ভূত দুই অস্ট্রেলীয় নাগরিক আব্দুল হামিদ (৩২) ও মোহাম্মদ ইলিয়াছের (২৪) আত্মীয়-স্বজনেরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। কনে খতিজা বেগম (১৬) ও হাসিনা আক্তার (১৭) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রফিকুল ইসলাম বলেন, বিদেশি নাগরিকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এবং ৭ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও কাগজপত্র যাচাই করে হোটেলে নজরদারিতে রাখা হয়েছে। আটক রোহিঙ্গাদের পুলিশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

হোটেলটির নিরাপত্তার দায়িত্বে থাকা জয়নাল আবেদীন বলেন, ১৯ জন বিদেশি এক মাস ধরে হোটেলে থাকছেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, বিদেশি নাগরিকেরা তাদের অবস্থান ও অনুষ্ঠান আয়োজন সম্পর্কে পুলিশকে অবহিত করেননি। অভিযানের পর থেকে হোটেল ম্যানেজার ও কর্মচারীরা পলাতক রয়েছেন। অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজনের জন্য দায়ীদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / অস্ট্রেলিয়ান / কক্সবাজার / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net