Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
দলের সব পদ থেকে দুই সিনিয়র নেতা ফিরোজ-সুনীলকে অব্যাহতি দিলো জাতীয় পার্টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2024, 08:25 pm
Last modified: 12 January, 2024, 08:29 pm

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

দলের সব পদ থেকে দুই সিনিয়র নেতা ফিরোজ-সুনীলকে অব্যাহতি দিলো জাতীয় পার্টি

দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 January, 2024, 08:25 pm
Last modified: 12 January, 2024, 08:29 pm
কাজী ফিরোজ রশীদ (বামে) ও সুনীল শুভ রায়। ছবি: সংগৃহীত

দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টির (জাপা)।

শুক্রবার (১২ জানুয়ারি) জাপা'র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এ অব্যাহতি দেন।

দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

এছাড়া দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর ডাকা ছাড়া ঢাকায় অন্য কোনো সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দিয়ে দলের নেতা ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একটি নোটিশও পাঠিয়েছে দলটি।

এর আগে ১০ জানুয়ারি জি এম কাদের, মুজিবুল হক চুন্নু এবং দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রেজাউল ইসলাম ভূঁইয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে ঢাকায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে হাজির হন জাপা'র একদল নেতা-কর্মী।

তারা দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের ভরাডুবির জন্য দলের সিনিয়র নেতাদের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডকে দায়ী করেন।

জাপা থেকে নবনির্বাচিত ১১ জন প্রার্থী ১০ জানুয়ারি সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে জাপা ২৬৫ আসনে প্রার্থী দেয়। আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসন ভাগাভাগির পরও কেবল ১১টিতে জয়লাভ করে এটি।

এর আগে একাদশ জাতীয় নির্বাচনে সংসদে দলটি ২২টি আসন পেয়েছিল।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / বহিষ্কার / জি এম কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net