Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
কাল শপথ নিচ্ছে না জাতীয় পার্টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2024, 05:25 pm
Last modified: 09 January, 2024, 05:29 pm

Related News

  • স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, উত্তেজনা
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি
  • রাষ্ট্রের ‘অভ্যন্তরীণ ও গোপনীয়’ বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াত
  • মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরোনো পথেই হাঁটলো বিরোধী দল?
  • বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে

কাল শপথ নিচ্ছে না জাতীয় পার্টি

এ বিষয়ে সময় চেয়ে স্পিকার বরাবর দল থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
টিবিএস রিপোর্ট
09 January, 2024, 05:25 pm
Last modified: 09 January, 2024, 05:29 pm
জাতীয় পার্টির লোগো। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন না বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। কয়েকদিন সময় নিয়ে শপথ নেওয়ার দিন-তারিখ নির্ধারণ করা হবে বলে দল থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে সময় চেয়ে স্পিকার বরাবর দল থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বুধবার। এদিন সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এবারের নির্বাচনে জাপা ১১টি আসনে জয় পেয়েছে।

ফেনী-৩ থেকে নির্বাচিত জাপার প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ''শপথের জন্য সময় নিয়ে স্পিকার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। দলের অধিকাংশ নেতা ঢাকার বাইরে থাকায় এবং দলের মিটিং শেষে শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।''

তিনি আরও বলেন, ''শপথ গ্রহণের সংবাদ পেয়ে আমি রওনা দিয়েছি ঢাকার উদ্দেশে। এখন শপথ নেব কিনা দল সে সিদ্ধান্ত নেয়নি।''

বরিশাল-৩ থেকে নির্বাচিত জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু টিবিএসকে বলেন, ''আমি সংবাদ পেয়েছি কাল শপথ গ্রহণ, তাই আজ রওনা দিয়েছি ঢাকার উদ্দেশে। শপথ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কি না আমার তা জানা নেই। দল যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ীই আমরা শপথ নেব।''

জাপা নির্বাচনে অংশ নিয়ে ২৬ টি আসনে ছাড় পেয়েও মাত্র ১১ টি আসনে জয়লাভ করে। আর ২৬৫ টি আসনে প্রার্থী দিয়ে ভোট ব্যবধানে দ্বিতীয় হয়েছেন মাত্র ৬৭ জন প্রার্থী।

একাদশ সংসদে জাতীয় পার্টির আসন সংখ্যা ছিল ২২টি।

এবারের নির্বাচনে বেসরকারিভাবেপ্রাপ্ত ফলাফল অনুযায়ী, জাপার চেয়ারম্যান জিএম কাদের (রংপুর-৩), মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫) ও এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১) জয়ী হয়েছেন।

এই চার জ্যেষ্ঠ নেতার বাইরে প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।

৭ জানুয়ারি ভোট শেষে জি এম কাদের কোনো প্রতিক্রিয়া জানাননি।

তবে পরদিন তিনি বলেন, নির্বাচন 'সঠিক' হয়নি। এটি সরকারের ইচ্ছানুযায়ী একটি নিয়ন্ত্রিত নির্বাচন ছিল। এই সরকারকে কেউ বিশ্বাস করবে না, সরকারের গ্রহণযোগ্যতা যেটা ছিল, সেটাও থাকবে না।

সরকার যা ইচ্ছা তা করছে: জিএম কাদের

সরকার যা ইচ্ছা তা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। 

তিনি বলেন, যে নির্বাচন হয়েছে সেখানে জাপার কোনো সিট পাওয়ারই কথা ছিল না। সেখানে যে কয়েকটা পাওয়া গেছে, তার মানে আমাদের অস্তিত্ব আছে। প্রমাণ হলো আমরা যারিয়ে যাইনি। তবে সঠিক নির্বাচন হলে অনেক বেশি সিট পাওয়ার কথা ছিল।

মঙ্গলবার রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান কাদের। 

জিএম কাদের বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে দেয়, প্রশাসন ঢেলে সাজায় এবং সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করে, দেখবেন আওয়ামী লীগ কয়টি আসন পায়।

তিনি বলেন, আমরা আমাদের জনগণের পাশে ছিলাম। সরকার জনগণের সঙ্গে থাকায় আমরাও তার সঙ্গে ছিলাম। এখন আমরা মনে করি না সরকার জনগণের পাশে আছে। তাই আমরাও সরকারের সঙ্গে নেই। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে আমাদের দলে যত ধরনের সমস্যার সৃষ্টি করা, দলীয় কোন্দল সৃষ্টি করা; সব আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আমাদের ভিতরে ঢুকে করেছে। আমাদের দুর্বল করার চেষ্টা করেছে তারা। কিন্তু আমি এবার নির্বাচনে এসে দেখলাম, জাপা মোটেই দুর্বল নয়।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জাপা / জিএম কাদের / শপথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, উত্তেজনা
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি
  • রাষ্ট্রের ‘অভ্যন্তরীণ ও গোপনীয়’ বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াত
  • মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরোনো পথেই হাঁটলো বিরোধী দল?
  • বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net