Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
নতুন সংসদে বিরোধী দল হবে কারা? জাতীয় পার্টি নাকি স্বতন্ত্ররা?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2024, 12:50 pm
Last modified: 09 January, 2024, 01:14 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

নতুন সংসদে বিরোধী দল হবে কারা? জাতীয় পার্টি নাকি স্বতন্ত্ররা?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২টি জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। জাপাকে পেছনে ফেলে স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ায় নতুন সংসদে বিরোধী দলের আসনে কারা বসবে, তা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা।
টিবিএস রিপোর্ট
09 January, 2024, 12:50 pm
Last modified: 09 January, 2024, 01:14 pm

জাতীয় সংসদ ভবন। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে মাত্র ১১টি আসনে। কিন্তু তাদের চেয়ে পাঁচগুণেরও বেশি, ৬২টি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। যদিও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের। বাংলাদেশের ইতিহাসের আগে কোনো সংসদে এত বেশিসংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন না। 

এই পরিস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, বিরোধীদলীয় নেতাই বা কে হবেন, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জোট গঠন করে বিরোধী দলের আসনে বসতে পারেন কি না, সেই বিষয়টিও আলোচনায় এসেছে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, যে কার্যপ্রণালিবিধি দ্বারা বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হয়, তার কোথাও বিরোধী দল সম্পর্কে কোনো সুস্পষ্ট বিধান নেই। অর্থাৎ ৩০০টি আসনের মধ্যে ন্যূনতম কতগুলো আসন পেলে কোনো দল বিরোধী দলের আসনে বসতে পারবে কিংবা বিরোধীদলীয় নেতা কে হবেন, তার যোগ্যতা কী হবে—এসব বিষয়েও সুস্পষ্ট করে কিছু বলা নেই।

এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কতজন সংসদ সদস্য নিয়ে সংসদে বিরোধী দল গঠন করতে হবে, সংবিধানে এ সম্পর্কে কোনো সুস্পষ্ট বিধান নেই। 

শাহদীন মালিক বলেন, 'সংবিধানে এ সম্পর্কে কিছুই বলা নেই। পার্লামেন্টের ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেনি। যখন আমাদের সংবিধান বা ভারতের সংবিধান লেখা হয়েছিল, তখন এই ধরনের পরিস্থিতি হতে পারে এটা কেউ চিন্তাই করেনি। অতএব সরাসরি কিছু বলা নেই।' 

তিনি আরও বলেন, '১৫৩টি অনুচ্ছেদ আছে সংবিধানে, ১৫৩টি অনুচ্ছেদে কিছু বলা নেই। অন্য কোনো আইনেও আমার জানামতে কিছু বলা নেই। তাই হুট করে এখানে কী হবে, তা বলা মুশকিল। পড়াশোনা করতে হবে, অনেককিছু ঘাঁটতে হবে। যেটা বললাম, কোথাও কিছু লেখা নেই—এবং আইনে সবকিছু লেখা থাকে না। যখন থাকে না, তখন আশেপাশের অনেককিছু নিয়ে পড়ে, বুঝে, ব্যাখ্যা-বিশ্লেষণ করে এটার উত্তর দাঁড় করাতে হবে।'

এদিকে সোমবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। 

সোমবার আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, 'ইতিমধ্যে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন। ১৪ দলেরও দুজনের মতো জিতেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্য হাউজ হবেন. তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নতুন প্রধানমন্ত্রী নতুন লিডার অব দ্য হাউজ, তিনি পরিস্থিতি বিবেচনায় করণীয় অবশ্যই সিদ্ধান্ত নেবেন।'

দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জনগণের প্রতিনিধি। তারা নির্বাচিত। তারা নির্বাচিত সদস্য হিসেবেই সংসদে বসবেন এবং তাদের ভূমিকা পালন করবেন। এছাড়া অন্য কিছু এই মুহূর্তে ভাববার অবকাশ নেই।'

তবে নির্বাচনে জয়ের পরদিন সোমবার বিকেলে গণভবনে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একজন বিদেশি সাংবাদিক বিরোধী দল নিয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, 'আপনি কি চান আমি একটি বিরোধী দল গঠন করি? আমি তা করতে পারি? আমি নিজেও বিরোধী দলে ছিলাম দীর্ঘ সময়। আমরা আমাদের দল গঠন করেছি। বিরোধীদেরও তা করতে হবে। আপনি যদি তা করতে ব্যর্থ হন, তাহলে তার জন্য কে দায়ী?'

অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যরা বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাবেন কি না, তা নির্ভর করছে জোট গঠনের ওপর।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'স্বতন্ত্র যারা জয়লাভ করেছেন, তাদের অবস্থান কী, সেটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে—যেমন তারা নিজেরা জোট করবেন নাকি আলাদা থাকবেন, সেটি যতক্ষণ পর্যন্ত না জানা যাবে—ততক্ষণ পর্যন্ত বিরোধী দল কাদের বলা হবে, সেজন্য অপেক্ষা করতে হবে।'

Related Topics

টপ নিউজ

জাতীয় সংসদ / বিরোধী দল / নির্বাচন / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net