Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বিএনপির আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2024, 03:50 pm
Last modified: 08 January, 2024, 03:52 pm

Related News

  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

বিএনপির আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই: কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বারবার ভুল রাজনীতি অনুসরণ করে একটি অকার্যকর এবং ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’ তাদের নেতা কে- এই প্রশ্নও রাখেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
টিবিএস রিপোর্ট
08 January, 2024, 03:50 pm
Last modified: 08 January, 2024, 03:52 pm
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বিএনপির আগামী পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। ব্যালটের মাধ্যমে মানুষ তাদের সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছে। বিএনপির জন্য এখন আগামী পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করণীয় নেই।'

আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইলফলক হয়ে থাকবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করবে।'

তিনি বলেন, 'দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও গণমাধ্যমসহ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক সকলেই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।'

সাধারণ সম্পাদক বলেন, 'তাদের (বিএনপি-জামায়াত) সকল অভিযোগ বাস্তবতা বিবর্জিত, ভিত্তিহীন ও মনগড়া। আজ সকালেও বিএনপি নেতা মঈন খান মিথ্যার ডালি নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন। এমন মিথ্যাচারই তাদের এই করুণ পরিণতির জন্য দায়ী।'

কাদের বলেন, 'বিএনপি বারবার ভুল রাজনীতি অনুসরণ করে একটি অকার্যকর এবং ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।' তাদের নেতা কে- এই প্রশ্নও রাখেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের ভোটারদের উদ্দেশে বলেন, 'জনগণের রায়ে নতুন রেকর্ড স্থাপন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে। উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা জনতার এই বিশাল রায়ের প্রতি অতান্ত শ্রদ্ধাশীল। তিনি এ রায়ের প্রতিদান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জাতিকে অব্যশই উপহার দেবেন।

এ সময় ওবায়দুল কাদের দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে তিনি নির্বাচনে বিজয়ী ও পরাজিত সকল প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের সব ধরনের সহিংসতা ও উসকানি পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / আওয়ামী লীগ / বিএনপি / ব্যালট / ষড়যন্ত্র / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net