Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ভোট পড়েছে ৪০ শতাংশের মতো, কম-বেশি হতে পারে: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 06:00 pm
Last modified: 07 January, 2024, 06:42 pm

Related News

  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

ভোট পড়েছে ৪০ শতাংশের মতো, কম-বেশি হতে পারে: সিইসি

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এ সংখ্যা আরও বাড়তেও পারে বা কমতেও পারে।’
টিবিএস রিপোর্ট
07 January, 2024, 06:00 pm
Last modified: 07 January, 2024, 06:42 pm
অলংকরণ: টিবিএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুমানিক ৪০ শতাংশ হারে ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিউসি) কাজী হাবিবুল আউয়াল। এখনো সম্পূর্ণ ফলাফল না আসায় এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় ভোট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, '৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এ সংখ্যা আরও বাড়তেও পারে বা কমতেও পারে।'

ইসির তথ্য অনুযায়ী, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ২৭ দশমিক ১৫ শতাংশ।

সিইসি জানান, ব্যালট পেপারে ভোট হয়েছে। গণনা করে ফলাফল দেওয়া হবে।

নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'প্রশাসন বা পুলিশের আচরণে দু-চারটি অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাদেরকে বদলি করা হয়েছে।'

তিনি বলেন, 'অনেকের দাবি ছিল ব্যালট পেপার সকালে প্রেরণ করা। ৯০ শতাংশ জায়গায় সকালেই ব্যালট পৌঁছে গেছে। দূর্গম এলাকায় আগের রাতে পাঠানো হয়েছে।'

গণমাধ্যম দক্ষতার সঙ্গে তার কাজ করেছে উল্লেখ করে সিইসি বলেন, 'বিকেলে আমি নেগেটিভ (নেতিবাচক) নিউজগুলো খুঁজচ্ছিলাম। এমন কিছু কেউ বলেনি। ফলে নির্বাচনটা স্বস্তিদায়ক ছিল।'

ভোটার উপস্থিতির হার কম হওয়ার মধ্যেই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন চলছে ফল গণনা।

ইসি'র ভোটের এ অনুমান যদি শেষ পর্যন্ত ৪০ দশমিক ০৪ শতাংশের নিচে থাকে, তাহলে তা ১৯৯৬ সালের বিতর্কিত ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের নির্বাচনি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ভোটের হার হবে। ওই বছর মাত্র ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট পড়েছিল।

এদিকে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের আন্দোলনের শরিক জামায়াতে ইসলামীসহ আরও বেশকিছু দল এই নির্বাচন বর্জন করলেও, সরকার নির্বাচনকে সফল বলে ঘোষণা করেছে।

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / জাতীয় নির্বাচন / ভোট / সিইসি কাজী হাবিবুল আউয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net