Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরিতে ৮ কোটি টাকা খরচ হয়েছে: ইসি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 05:15 pm
Last modified: 07 January, 2024, 05:53 pm

Related News

  • বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮টি আসনে জয়ী: ইসি সচিব
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, পক্ষে পড়েছে ৪ কোটি ৮০ লাখ ভোট
  • টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব
  • প্রস্তুতি সম্পন্ন, ভোট পর্যবেক্ষণে আসবেন ১৯ দেশের ৫৪০ জন সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব 
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরিতে ৮ কোটি টাকা খরচ হয়েছে: ইসি সচিব

জার্মানি, যুক্তরাজ্য এবং আরও একটি দেশ থেকে হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে। সুনির্দিষ্টভাবে বললে এটা হ্যাকিং চেষ্টা নয়, এটি (সাইবার) হামলা করার চেষ্টা। এর ফলে অ্যাপটির কর্মক্ষমতা ধীর হয়ে গেছে।
টিবিএস রিপোর্ট
07 January, 2024, 05:15 pm
Last modified: 07 January, 2024, 05:53 pm

নির্বাচন কমিশনের (ইসি) চালু করা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে দাবি করে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, এটি তৈরিতে ২১ কোটি টাকা ব্যয় হয়নি।

রবিবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অ্যাপটি তৈরিতে ২১ কোটি টাকা খরচ হয়নি। এটি ছিল ছয় বছরের একটি প্রকল্পের আনুমানিক ব্যয়। এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। সুতরাং, কেউ যদি বলে ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছে, তবে তা মিথ্যা তথ্য।'

শনিবার (৬ জানুয়ারি) থেকে অ্যাপটিতে প্রবেশে সমস্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, 'অ্যাপটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। গতকাল রাত থেকে আমরা এ নিয়ে কাজ করছি।'

তিনি বলেন, 'জার্মানি, যুক্তরাজ্য এবং আরও একটি দেশ থেকে হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে। সুনির্দিষ্টভাবে বললে এটা হ্যাকিং চেষ্টা নয়, এটি (সাইবার) হামলা করার চেষ্টা। এর ফলে অ্যাপটির কর্মক্ষমতা ধীর হয়ে গেছে।'

গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাতে অ্যাপটি সাময়িকভাবে ক্র্যাশ হয়ে যায়।

গত বছরের নভেম্বরে স্মার্ট অ্যাপটি চালু করে ইসি।

গত ৪ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেন, জাতীয় নির্বাচনে বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এটি চালু করা হয়েছে।

অ্যাপটি ভোটারদের প্রতি দুই ঘণ্টায় কেন্দ্রভিত্তিক ভোট গণনা ট্র্যাক করতে এবং নির্বিঘ্নে তাদের ভোটকেন্দ্র খুঁজে পেতে সহায়তা করে।

অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন সম্প্রতি বলেন, 'আমাদের অ্যাপে ভোটারদের তাদের নির্ধারিত ভোটকেন্দ্রে গাইড করার জন্য একটি ইন্টারেক্টিভ ম্যাপ রয়েছে। এতে প্রতি দুই ঘণ্টায় রিয়েল টাইম ভোট আপডেট, প্রার্থীর প্রোফাইল এবং অন্যান্য নির্বাচনী তথ্যও রয়েছে।'

Related Topics

টপ নিউজ

ইসি সচিব / স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮টি আসনে জয়ী: ইসি সচিব
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, পক্ষে পড়েছে ৪ কোটি ৮০ লাখ ভোট
  • টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব
  • প্রস্তুতি সম্পন্ন, ভোট পর্যবেক্ষণে আসবেন ১৯ দেশের ৫৪০ জন সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব 
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net