Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নির্বাচনের দুইদিন আগে ৪ জেলায় ভোটকেন্দ্র-নির্বাচনি ক্যাম্পে আগুন, ককটেল হামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2024, 07:00 pm
Last modified: 05 January, 2024, 07:15 pm

Related News

  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
  • গোপালগঞ্জে থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা, ৩ পুলিশ সদস্য আহত
  • ব্যাংক লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে: রিজভী
  • কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি

নির্বাচনের দুইদিন আগে ৪ জেলায় ভোটকেন্দ্র-নির্বাচনি ক্যাম্পে আগুন, ককটেল হামলা

দেশের চার জেলায় একাধিক ভোটকেন্দ্রে ও প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন ও ককটেল হামলার ঘটনা ঘটেছে।
টিবিএস রিপোর্ট
05 January, 2024, 07:00 pm
Last modified: 05 January, 2024, 07:15 pm
ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনেরও কম সময় বাকি থাকতে ফেনী, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র ও নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার ঘটনা ঘটেছে।

এদিকে ৭ জানুয়ারির নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে কুমিল্লায় বিএনপির একটি মিছিলে দলটির কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি চালালে পাঁচজন আহত হন।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) কুমিল্লা সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ফেনীর সোনাগাজী উপজেলার চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে আজ সকালে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঁইয়া সার্কেল) তাসনিম হোসেন বলেন, ভোটের কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্য ছিল কি না তা জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে রাজশাহীর বাগমারা ও মোহনপুরের দুটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানান, বাগমারার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ কক্ষে ককটেল হামলার ঘটনা ঘটে।

কক্ষটির জানালা ভাঙা হয়, ভেতরে কিছু আসবাবপত্র ও বই পোড়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে।

একইদিন বাঘা উপজেলায় আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেগুলো অগ্নিসংযোগের ঘটনা কি না নিশ্চিত হওয়া যায়নি।

এদিন রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন দেয় একদল দুর্বৃত্ত।

এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ শোভনের নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে।

উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। আগুনে ক্যাম্পটির আসবাবপত্র পুড়ে গেছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / ভোটকেন্দ্রে আগুন / ককটেল হামলা / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
  • গোপালগঞ্জে থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা, ৩ পুলিশ সদস্য আহত
  • ব্যাংক লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে: রিজভী
  • কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net