Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপের মাধ্যমে দুই ঘণ্টা পরপর জানা যাবে ভোটের আপডেট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2024, 01:55 pm
Last modified: 05 January, 2024, 01:55 pm

Related News

  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপের মাধ্যমে দুই ঘণ্টা পরপর জানা যাবে ভোটের আপডেট

ভোটের আপডেট জানাতে এই অ্যাপ নিয়ে এসেছে নির্বাচন কমিশন।
টিবিএস রিপোর্ট
05 January, 2024, 01:55 pm
Last modified: 05 January, 2024, 01:55 pm

ভোটের সর্বশেষ আপডেট জানার জন্য 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর মাধ্যমে জনগণ যেকোনো জায়গা থেকে সহজে ভোটের সর্বশেষ পরিস্থিতির সঠিক তথ্য জানতে পারবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে তথ্য অধিদপ্তর স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগণের কাছে নির্বাচন নিয়ে যেন বিশ্বাসযোগ্যতা তৈরি হয় ও আস্থার ঘাটতি না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন এ অ্যাপ তৈরি  করেছে। 

এ অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য সম্পর্কে জনগণ জানতে পারবে। জনগণকে নির্বাচন নিয়ে সঠিক তথ্য ও  স্বচ্ছ ধারণা দেওয়াই নির্বাচন কমিশনের প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি। 

সিইসি বলেন, 'রেজাল্টের ব্যাপারে আমরা একটা অ্যাপ করেছি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ।  প্রতিটি কেন্দ্রে পোলিং চলাকালে দুই ঘণ্টা পরপর যে তথ্য আমাদের প্রতিটি ইলেকশন সেন্টারে পাওয়া যাবে, তা আপলোড করা হবে। আপলোড করা হলে যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো জায়গা দেশে বা বিদেশ থেকে থেকে অ্যাকসেস নিয়ে জানতে পারবে ভোটের পরিমাণটা কীভাবে হচ্ছে।'

তিনি বলেন, এই অ্যাপ চালু করার উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা। 

এদিকে নির্বাচন কমিশন (ইসি) এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের সাহায্যে একজন ভোটার তার এনআইডি ও জন্ম তারিখ ইনপুট করে নিজ ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, ম্যাপ, দূরত্ব সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, নির্বাচনী বিভিন্ন তথ্যের পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, প্রার্থীদের তথ্য এবং নির্বাচনী ফলাফল সম্পর্কে জানা যাবে।  

স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোড ও ইন্সটল করার জন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি গুগল প্লে স্টোর  (অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য) এবং অ্যাপ স্টোরে (আইফোনের জন্য) পাওয়া যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / জাতীয় নির্বাচন / অ্যাপে ভোটের আপডেট / স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net