Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
লক্ষ্মীপুর ৩: ‘সুষ্ঠু পরিবেশ না থাকায়’ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা প্রার্থীর

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
04 January, 2024, 06:30 pm
Last modified: 04 January, 2024, 06:36 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

লক্ষ্মীপুর ৩: ‘সুষ্ঠু পরিবেশ না থাকায়’ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা প্রার্থীর

জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযাগ এনে ওইদিন দুপুরেই তিনি ভোট বর্জন করেন। তখন তিনি 'এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না' বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি
04 January, 2024, 06:30 pm
Last modified: 04 January, 2024, 06:36 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে 'ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায়' জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রাকিব হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর এলাকায় নির্বাচনি কার্যালয়ে দলীয় নেতাদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

রাকিব হোসেন বলেন, 'সারাদেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠান হচ্ছে। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে। কেবল বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ গরম রেখেছেন।'

নির্বাচনে কালো টাকার ব্যাপক ছড়াছাড়ি হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, 'কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এসব বিষয়ে রিটার্নি কর্মকর্তা কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই সুষ্ঠু পরিবেশ না থাকায় কেন্দ্রের নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।'

লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, 'জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা আমার জানা নেই। সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ি নিয়ে আমাদের কাছে তিনি কোনো অভিযোগও করেননি।'

জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযাগ এনে ওইদিন দুপুরেই তিনি ভোট বর্জন করেন। তখন তিনি 'এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না' বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন। উপ-নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।

প্রসঙ্গত, সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-৩ আসন গঠিত। চার লাখ তিন হাজার ভোটারের এ আসনে রাকিব ছাড়াও আরও ৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার (ট্রাক) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

জাপা / প্রার্থী / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net