Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
২০২৩ সালে ঢাকাবাসী মাত্র ৮ দিন ‘ভালো’ বাতাসে শ্বাস নিয়েছে

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
03 January, 2024, 12:30 pm
Last modified: 03 January, 2024, 12:34 pm

Related News

  • ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে
  • দীর্ঘ ছুটি শেষে প্রথম দিনই বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
  • ঢাকার বাতাস আজ শিকাগো-বার্সেলোনার চেয়েও ভালো
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা
  • ঢাকার বাতাস আজ কানাডা, ফিনল্যান্ডের রাজধানীর চেয়েও স্বাস্থ্যকর

২০২৩ সালে ঢাকাবাসী মাত্র ৮ দিন ‘ভালো’ বাতাসে শ্বাস নিয়েছে

সিএপিএসের গবেষণায় দেখা গেছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত পুরো আট বছরের মধ্যে মাত্র ৪৭ দিন ঢাকার বাসিন্দারা ‘ভালো’ বাতাসে নিঃশ্বাস নিয়েছে। ২০২৩ সালে ১৩ দিন ঢাকার বাতাস ছিল 'অত্যন্ত অস্বাস্থ্যকর' বা 'বিপজ্জনক', যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ।
মো. জাহিদুল ইসলাম
03 January, 2024, 12:30 pm
Last modified: 03 January, 2024, 12:34 pm
ইনফোগ্রাফিক্স: টিবিএস

নতুন বছরের প্রথম দিনেও বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। এদিন ঢাকার বাতাসের মান ছিল 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত। 

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশ্বের অন্যান্য দেশ জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে, বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বাংলাদেশে এখন পর্যন্ত বায়ুদূষণের কারণে এক দিনের জন্যও সতর্কতা জারি করা হয়নি। কারণ খারাপ বাতাসের মান এদেশে নতুন কিছু নয়।

২০২৩ সালে ঢাকাবাসী মাত্র আট দিন 'ভালো' বাতাসে নিঃশ্বাস নিয়েছে। তবে ২০২২ সালের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কারণ ২০২২ সালে ঢাকার বাতাসের মান মাত্র একদিন 'ভালো' ছিল। 

সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের (সিএপিএস) এক গবেষণায় বলা হয়েছে, বাতাসের মান আট দিন 'ভালো' পর্যায়ে থাকলেও ২০২৩ সাল বাংলাদেশের জন্য গত আট বছরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমানের বছর।

২০২৩ সালে বার্ষিক গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৭১, যা ২০২২ সালের তুলনায় ১৫.২০% বেড়েছে। এক্ষেত্রে একিউআই যত কম হবে, বাতাসের গুণগত মান তত ভালো হবে। 

বাতাসের মান ০-৫০ এর মধ্যে থাকলে ভালো, ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে 'মধ্যম' বা 'গ্রহণযোগ্য' এবং  ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' হিসেবে ধরা হয়।

আর বাতাসের মান ৩০০ অতিক্রম করলে তাকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় বাসিন্দাদের ঘরের বাইরে কোনো কর্মকাণ্ড করা থেকে বিরত থাকতে বলা হয়।

সিএপিএসের গবেষণায় দেখা গেছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত পুরো আট বছরের মধ্যে মাত্র ৪৭ দিন ঢাকার বাসিন্দারা 'ভালো' বাতাসে নিঃশ্বাস নিয়েছে। ২০২৩ সালে ১৩ দিন ঢাকার বাতাস ছিল 'অত্যন্ত অস্বাস্থ্যকর' বা 'বিপজ্জনক', যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ।

সিএপিএস বাংলাদেশের আমেরিকান দূতাবাস থেকে পাওয়া তথ্য দিয়ে ঢাকার একিউআই ডেটা বিশ্লেষণ করেছে। ২০২৩ সালে একটি উল্লেখযোগ্য সময় বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। এই সময়ের মধ্যে ঢাকাবাসী ৫৫ দিন ধরে 'বিপজ্জনক' বাতাস, ৫৪১ দিন 'অত্যন্ত অস্বাস্থ্যকর' বাতাস এবং ৭৭৮ দিন 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' বাতাস অনুভব করেছেন।

সিএপিএসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী রেখে দীর্ঘমেয়াদী সড়ক নির্মাণকাজ এবং ফিটনেসবিহীন যানবাহন ও যানজট বৃদ্ধি বায়ু দূষণের মূল কারণ। এ ছাড়া নগরীর বিভিন্ন সড়কে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দূষণের আরেকটি কারণ।"

তিনি জোর দিয়ে বলেন, এগুলো দূষণের মাত্রা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বায়ু দূষণ কমানোর জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে এই কারণগুলো নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ ছিল বলে গবেষণায় বলা হয়েছে।

দৈনন্দিন বায়ুর গুণমান রিপোর্ট করার জন্য একটি সূচক হলো একিউআই। এটি জানায় একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটা পরিষ্কার বা দূষিত এবং এর সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকিগুলো কতটা উদ্বেগের কারণ হতে পারে।

বাংলাদেশে একিউআই পাঁচটি দূষণকারীর ফ্যাক্টরের উপর ভিত্তি করে তৈরি: পার্টিকুলেট ম্যাটার (পিএম ১০ এবং পিএম ২.৫), এনও ২, সিও, এসও ২ ও ওজোন। অস্বাস্থ্যকর বাতাসে (২০১-৩০০) হার্ট ও ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ও শিশুদের কোনোভাবেই ঘরের বাইরে অবস্থান করা উচিৎ নয়।

নিঃশ্বাস নেওয়া আরও কঠিন হয়ে পড়ছে
গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২১ ও ২০২২ সালে সবচেয়ে বেশি দূষণ লক্ষ্য করা যায়; যার ধারাবাহিকতা ২০২৩ সালেও পরিলক্ষিত হয়।

২০২১ সালের বার্ষিক একিউআই ছিল ১৫৯ এবং ২০২২ সালে ছিল ১৬৩। যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ১৭১। অন্যদিকে, সবচেয়ে কম বার্ষিক গড় বায়ুমান সূচক পাওয়া যায় ২০১৭ ও ২০২০ সালে, যা যথাক্রমে ১৪৬ ও ১৪৩।  

২০২০ সালে লকডাউনের কারণে বায়ু দূষণের উৎসগুলো বন্ধ থাকায় দূষণের পরিমাণ কম দেখা যায়। এ সময় বার্ষিক গড় বাতাসের মান ছিল ১৪৩। পর্যবেক্ষণ থেকে আরও দেখা যায়, ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত ২০২২ সাল ছাড়া প্রতি বছরই জানুয়ারি মাসে (২৪৮) সর্বোচ্চ গড় বায়ুমান সূচক ছিল এবং সর্বনিম্ন মানগুলো পাওয়া যায় জুলাই (৮৯) ও আগস্ট (৯৮) মাসের দিকে। 

১ জানুয়ারি রাতে ২৮১ একিউআই স্কোর নিয়ে ১১০ টি দূষিত শহরের মধ্যে ঢাকা ফের বিশ্বের সবচেয়ে খারাপ বাতাসের শহরের স্থান দখল করেছে। ঢাকার পরেই রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও চীনের শেনইয়াং, যেগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৬৫, ২১৭ ও ২০৭।

হাইকোর্ট ২০২২ সালের ফেব্রুয়ারিতে বায়ু দূষণের উৎস চিহ্নিত করে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও এসব নির্দেশ অনেকটাই উপেক্ষিত। এক্ষেত্রে কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তর সভা করেছে এবং লিফলেট বিতরণ করেছে। তবে ২০২২ সালের নভেম্বরে গঠিত একটি উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি এ বিষয়েকোনো সুনির্দিষ্ট সুপারিশ করেনি।

Related Topics

টপ নিউজ

বাতাসের মান / ঢাকার বাতাস / ঢাকার বায়ুদূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে
  • দীর্ঘ ছুটি শেষে প্রথম দিনই বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
  • ঢাকার বাতাস আজ শিকাগো-বার্সেলোনার চেয়েও ভালো
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা
  • ঢাকার বাতাস আজ কানাডা, ফিনল্যান্ডের রাজধানীর চেয়েও স্বাস্থ্যকর

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net