Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ব্যাংকের ৯২,২৬১ কোটি টাকা কোথায় গেছে, সিপিডিকে তা বলতে হবে: কাদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2023, 08:05 pm
Last modified: 25 December, 2023, 08:10 pm

Related News

  • হরমুজ নয়, যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম’ চুক্তি জ্বালানি সরবরাহে বড় অন্তরায়: ড. দেবপ্রিয় 
  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • অর্থনীতিতে গতি আনতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি: ড. মুস্তাফিজুর রহমান

ব্যাংকের ৯২,২৬১ কোটি টাকা কোথায় গেছে, সিপিডিকে তা বলতে হবে: কাদের 

সিপিডির প্রতিবেদন সম্পর্কে তিনি সঠিকভাবে অবহিত নন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেবপ্রিয় (দেবপ্রিয় ভট্টাচার্য) নাকি মুস্তাফিজ (অধ্যাপক মুস্তাফিজুর রহমান) এ রিপোর্ট কে দিয়েছে?।’ আমার বক্তব্য হচ্ছে, এই টাকাগুলো কোথায় গেছে? আপনারা টাকার সন্ধান দেন, আমরা টাকাগুলো ফিরিয়ে আনতে চাই।
টিবিএস রিপোর্ট
25 December, 2023, 08:05 pm
Last modified: 25 December, 2023, 08:10 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যাংক খাতে আর্থিক অনিয়মের যে অভিযোগ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) তুলেছে, সেটি তাদেরই খণ্ডাতে হবে। 

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এর আগে এক প্রেস ব্রিফিংয়ে সিপিডি জানায়, ২০০৮-০৯ অর্থবছর থেকে এ পর্যন্ত বড় ২৪টি বড় অনিয়ম/ কেলেঙ্কারির মাধ্যমে ব্যাংকখাত থেকে যে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, তার পরিমাণ ৯২ হাজার ২৬১ কোটি টাকা।

এর প্রতিক্রিয়ায় সোমবার ওবায়দুল কাদের বলেন, "সিপিডিকেই বলতে হবে, সেই টাকাগুলো কোথায় আছে। তারা বিস্তারিত তথ্য দিলে, আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনব।"

সিপিডির প্রতিবেদন সম্পর্কে তিনি সঠিকভাবে অবহিত নন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'দেবপ্রিয় (দেবপ্রিয় ভট্টাচার্য) নাকি মুস্তাফিজ (অধ্যাপক মুস্তাফিজুর রহমান) এ রিপোর্ট কে দিয়েছে?।' আমার বক্তব্য হচ্ছে, এই টাকাগুলো কোথায় গেছে? আপনারা টাকার সন্ধান দেন, আমরা টাকাগুলো ফিরিয়ে আনতে চাই।

এসময় নির্বাচন-কালীন পরিবেশ সম্পর্কে কাদের বলেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় কোনো সংঘাতের শঙ্কা দেখছি না। "আওয়ামী লীগের স্বতন্ত্রের নামে যদি কেউ সংঘাত তৈরি করে, বিশৃঙ্খলা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা দলীয়ভাবে চাইব। আমরা চাই, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখানে কে দলীয় প্রার্থী আর কে স্বতন্ত্র প্রার্থী, সেটা আলাদাভাবে দেখার সুযোগ নেই। একটা নির্বাচন হলে সেখানে সংঘাত একটি স্বাভাবিক বিষয়। তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো সংঘাতের শঙ্কা দেখছি না।" 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচনী আচরণবিধি যেন যথাযথভাবে কার্যকর হয় সেটি নিশ্চিত করা তাদের দায়িত্ব। 'আমরা দেশ চালাচ্ছি, তবে সবকিছু ১০০ ভাগ পারফেক্ট তা দাবি করি না। সমালোচনা থাকবেই, এতে সংশোধনের সুযোগ তৈরি হয়।'

সম্প্রতি সংখ্যালঘুর ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, 'আমরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডে শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। তারা আমাদের নাগরিক, আমাদের ভোটার। এমনকি তারা আমাদের মুক্তিযুদ্ধেও বড় ভূমিকা আছে। আমরা তাদের ভিন্ন কোনও চোখে দেখি না।' 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / সিপিডি / আর্থিক কেলেঙ্কারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • হরমুজ নয়, যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম’ চুক্তি জ্বালানি সরবরাহে বড় অন্তরায়: ড. দেবপ্রিয় 
  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • অর্থনীতিতে গতি আনতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি: ড. মুস্তাফিজুর রহমান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net