Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
মোমেনের সঙ্গে ভোট করবেন না মিসবাহ

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
17 December, 2023, 02:55 pm
Last modified: 17 December, 2023, 03:04 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

মোমেনের সঙ্গে ভোট করবেন না মিসবাহ

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেনকে সমর্থন দিয়ে তিনি আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
সিলেট প্রতিনিধি
17 December, 2023, 02:55 pm
Last modified: 17 December, 2023, 03:04 pm

মনোনয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেনকে সমর্থন দিয়ে তিনি আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে মিসবাহ উদ্দিন সিরাজ জানান, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোনো আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দেন।

ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থানে আছেন ড. মোমেন।

সিলেট-১ আসনে পার্টির মনোনয়ন পেয়েছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও গত সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম বাবুল। 

বাবুল দলের কাছে সিলেট-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে সিলেট-৩ না দিয়ে সিলেট-১ আসনের মনোনয়ন দেয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র জমা দেননি।

এদিকে, রোববার শেষদিনে সিলেটে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন পাঁচজন প্রার্থী।

এদের মধ্যে মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়া অন্যরা হলেন- জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট ২ আসনের মো. ছায়েদ মিয়া ও সিলেট-৪ আসনের আলী আকবর। 

একইসঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন তৃণমূল বিএনপির সিলেট-৫  আসনের প্রার্থী কয়সর আহমদ কাওছার। 

জাকের পার্টির অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা প্রত্যাহার করেছেন।

এদিকে তৃণমূল বিএনপির প্রার্থীর অভিযোগ, দলের কেন্দ্রীয় নেতারা তার সাথে কোনো ধরনের সমন্বয় করেননি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মনোনয়নপত্র প্রত্যাহার / নির্বাচন / জাতীয় নির্বাচন / সিলেট-১ আসন / পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net