Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
আগে মার্কা ধানের শীষ ছিল, এবার প্রতীক আমার নৌকা: শাহজাহান ওমর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2023, 02:30 pm
Last modified: 15 December, 2023, 02:34 pm

Related News

  • মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন জারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • এনআইডির বয়স সংশোধনের আবেদন মাঠ পর্যায়েই নিষ্পত্তির সুযোগ: ইসির পরিপত্র

আগে মার্কা ধানের শীষ ছিল, এবার প্রতীক আমার নৌকা: শাহজাহান ওমর

টিবিএস রিপোর্ট
15 December, 2023, 02:30 pm
Last modified: 15 December, 2023, 02:34 pm
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শাহজাহান ওমর। ছবি: টিবিএস

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। এর আগে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগ তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

ইসি থেকে বেরিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, 'আগে মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করব। আমি তো আশাবাদী। মানুষ ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক দুইভাবেই আমাকে ভোট দেবেন। আওয়ামী লীগের ভোট আমি সবসময়ই পাই।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দল পরিবর্তন করেছি। এটা আমার সাংবিধানিক অধিকার।'

শাহজাহান ওমর আরও বলেন, 'আমি মুক্তিযোদ্ধা, আপনারা জানেন। আমি বরিশাল ডিভিশনে কমান্ডার ছিলাম। আমাকে আওয়ামী লীগের লোকেরা, তাদের সন্তানেরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে। এটা নতুন কী, এখন পুরোপুরি খাটবে, আগে অর্ধেক খাটত।'

নিজের মনোনয়নের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'মিথ্যা হলফনামার অভ্যাস আমার নাই। এভরিথিং রিটেন, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন, ওনারা মিথ্যা বলেছেন।'

সিইসি এবার ভোট কেমন করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হাবিবুল আমার জানাশোনা। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি। পরে ওখান থেকে অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছেন। হি ইজ ভেরি ক্যাপাবল অফিসার। ওনার সিইসি আমলে সুষ্ঠ ভোট হবে, আমি আশাবাদী।'

ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হলে কী হবে, এমন প্রশ্ন শাহজাহান ওমর বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী আছে। যদি কেউ জোরজবরদস্তি করে; আইনের অপপ্রয়োগ করে গায়ের জোর দেখায়; আমরাও তো একেবারে দুর্বল পার্টি না। ডামি প্রার্থীরা কেন দাঁড়াতে পারবেন না? আই ওয়েলকাম দেম। জনগণ তাদের ভোট দিলে আমি তাদের স্যালুট করব।'

Related Topics

টপ নিউজ

শাহজাহান ওমর / নির্বাচন / ইসি / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন জারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • এনআইডির বয়স সংশোধনের আবেদন মাঠ পর্যায়েই নিষ্পত্তির সুযোগ: ইসির পরিপত্র

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net