Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
শরিকদের সঙ্গে আওয়ামী লীগ ৭টি আসন ভাগ করবে: আমু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2023, 11:30 pm
Last modified: 14 December, 2023, 11:40 pm

Related News

  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শরিকদের সঙ্গে আওয়ামী লীগ ৭টি আসন ভাগ করবে: আমু

আগের সংসদ নির্বাচনে জোটের শরিকদের জন্য ১৬টি আসন বরাদ্দ থাকলেও এবার তা কমে হয়েছে ৭টি।
টিবিএস রিপোর্ট
14 December, 2023, 11:30 pm
Last modified: 14 December, 2023, 11:40 pm

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে সাতটি আসন ভাগাভাগি করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে আমু গণমাধ্যমকে বলেন, 'আসন সমঝোতা হয়ে গেছে বলা চলে। তবে আর মাত্র একটি আসন বাড়তে পারে।'

একটি আসন বাড়লে সেটি চট্টগ্রামে দেওয়া হবে বলেও জানান তিনি।

১৪ দলীয় জোটের প্রার্থীরা জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সূত্র জানায়, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি করে আসন এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে একটি আসন দেওয়া হচ্ছে।

তবে বাংলাদেশ তরিকত ফেডারেশনের জন্য একটি আসন বরাদ্দের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

সূত্র জানায়, বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা।

এছাড়া কুষ্টিয়া-২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ আসন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পিরোজপুর-২ আসনটি জাতীয় পার্টির (মঞ্জু) জন্য নির্ধারিত।

আগের সংসদ নির্বাচনে জোটের শরিকদের জন্য ১৬টি আসন বরাদ্দ থাকলেও এবার তা কমে হয়েছে ৭টি।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আসন বণ্টন এখনো চূড়ান্ত হয়নি।

ইনু বলেন, 'আমাদের জন্য তিনটিসহ জোটের শরিকদের সাতটি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত আসনের সংখ্যা নিয়ে আমরা অসন্তোষ প্রকাশ করেছি। বৈঠকে আমরা সংখ্যা বাড়ানোর পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছি।'

তিনি আরও বলেন, 'আমরা তাদের অনুরোধ করেছি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত তালিকা ঘোষণা করতে।'

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম-২ আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী টিবিএসকে বলেন, শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে আওয়ামী লীগের আজকের ঘোষণাটি এখনো আনুষ্ঠানিক নয়।

তিনি বলেন, আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করে মাইজভাণ্ডারী বলেন, 'আগেও তার প্রতি আমার আস্থা ছিল, এখনও আছে। আশা করি বিগত নির্বাচনের মতোই একটি আসন পাব।'

তিনি আরও উল্লেখ করেন, 'আমরা পাঁচটি আসনের জন্য অনুরোধ করেছি, এবং যদিও কিছু সমঝোতা হতে পারে, আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী আমাদের হতাশ করবেন না।'

কোনো আসন বরাদ্দ না হলে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের একটি আসন না দিলেও আমরা সন্তুষ্ট থাকব। প্রধানমন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে। তিনি যে সিদ্ধান্তই নেবেন আমরা তাতে খুশি হব।'

Related Topics

টপ নিউজ

১৪ দলীয় জোট / আমির হোসেন আমু / আওয়ামী লীগ / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net