Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
৬ লাখের কিছু বেশি থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি: গত ১০ বছরে ইনুর নগদ টাকা বেড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2023, 07:25 pm
Last modified: 13 December, 2023, 07:36 pm

Related News

  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

৬ লাখের কিছু বেশি থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি: গত ১০ বছরে ইনুর নগদ টাকা বেড়েছে

একইসময়ে তার স্ত্রী আফরোজা হকেরও নগদ টাকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
টিবিএস রিপোর্ট
13 December, 2023, 07:25 pm
Last modified: 13 December, 2023, 07:36 pm
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ফাইল ছবি: সংগৃহীত

এক দশকে অনেকটা বেড়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর নগদ টাকা। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁর কাছে নগদ টাকা ছিল ৬ লাখ ৮৫ হাজার টাকা। বর্তমানে তাঁর কাছে নগদ আছে ৩ কোটি ৫৬ লাখ ১৫৫ টাকা। অর্থাৎ, ১০ বছরের ব্যবধানে তার নগদ টাকা বেড়েছে প্রায় ৫২ গুণ। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। 

একইসময়ে তার স্ত্রী আফরোজা হকেরও নগদ টাকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এখন তার নগদ টাকা আছে ১ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৮৪৩ টাকা। পাঁচ বছর আগে ছিল ৬০ লাখ ৩ হাজার ২৫৮ টাকা। আর ১০ বছর আগে ছিল মাত্র ৬ লাখ ৩৮ হাজার ৯০ টাকা। অর্থাৎ, এক দশকে আফরোজার নগদ টাকা বেড়েছে ২৫ গুণেরও বেশি। 
 
হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে টানা তিনবারের সংসদ সদস্য। এরমধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় নিজেকে রাজনৈতিক কর্মী ও প্রকৌশলী হিসেবে উল্লেখ করেছেন হাসানুল হক ইনু। তাঁর আয়ের বড় অংশ আসে ব্যবসা, বেতন-ভাতা, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ ও টিভি টকশো থেকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ইনু তাঁর বার্ষিক আয় ৩৩ লাখ ৭৪ হাজার ৮০৪ টাকা বলে ঘোষণা করেছেন। এরমধ্যে ব্যবসা থেকে আসে ৭ লাখ ৬২ হাজার ১৫৯ টাকা, বেতন-ভাতা থেকে ২৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা, এবং টিভি টকশো ও ব্যাংক সুদ থেকে ২ লাখ ১৬ হাজার ৭০ টাকা আয় দেখিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি ৩৪ লাখ ৬১ হাজার ৬২৩ টাকা আয় ঘোষণা করেছিলেন। ১০ বছর আগে ছিল ২৬ লাখ ৩৬ হাজার ৭৮২ টাকা।

এক দশকে হাসানুল হক ইনুর স্বর্ণালংকার বাড়েনি। ১৯৭৪ সালে উপহার হিসেবে তিনি ২৫ ভরি সোনা পেয়েছিলেন। এখনো সে পরিমাণই আছে। তবে তার স্ত্রীর স্বর্ণালঙ্কার বেড়েছে। সবশেষ হলফনামা অনুযায়ী, আফরোজা হকের রয়েছে ৪০ ভরি স্বর্ণ। 

হাসানুল হক ইনুর ৪ লাখ টাকা দামের একটি জিপ আছে। রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট আছে, যার দাম দেখানো হয়েছে ১৬ লাখ ১০ হাজার টাকা। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের  হলফনামায়ও প্লটের কথা উল্লেখ করা আছে।

Related Topics

টপ নিউজ

হাসানুল হক ইনু / জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) / নগদ টাকা / হলফনামা / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
    বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ফাইল ছবি
    পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Related News

  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

Most Read

1
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

2
সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

3
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

4
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

5
ফাইল ছবি
অর্থনীতি

পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net