Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে শাহজাহান ওমর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2023, 06:05 pm
Last modified: 06 December, 2023, 06:16 pm

Related News

  • নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটকে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে ছাত্রদল নেতা
  • শাহজাহান ওমরকে প্রধান আসামি করে আ.লীগের ২০৩ জনের বিরুদ্ধে মামলা
  • শাহজাহান ওমরের গাড়িতে হামলা, থানায় মামলা দিতে গিয়ে গ্রেপ্তার
  • সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা
  • বিএনপিপন্থী ৭ আইনজীবীকে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে শাহজাহান ওমর

তর্কাতর্কির এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেন তিনি। 
টিবিএস রিপোর্ট
06 December, 2023, 06:05 pm
Last modified: 06 December, 2023, 06:16 pm
ছবি: ইউএনবি

বিএনপি ছেড়ে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর (বীর উত্তম) আদালতে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েছেন। 

তর্কাতর্কির এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেন তিনি। 

জানা যায়, আজ সকাল ১১টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে সাক্ষাৎ করতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান ওমর। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন কর্মকর্তা টিবিএসকে জানান, প্রধান বিচারপতির সাথে তাঁর এ সাক্ষাৎ পূর্বনির্ধারিত ছিল না। এসময় আদালতের বিভিন্ন বিচারিক দায়িত্বে ব্যস্ত ছিলেন বিচারপতি, ফলে শাহজাহান ওমরের সাথে দেখা করতে পারেননি। 

এই অবস্থায়, সুপ্রিম কোর্টে অবস্থান করার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সাথে শাহজাহান ওমরের তর্কাতর্কি হয়। বিএনপিপন্থী আইনজীবীরা শাহজাহান ওমরকে কটূক্তি করে নানা স্লোগান দেন এবং তাঁকে 'বেঈমান' বলেও গালি দেন। 

এক পর্যায়ে আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেন শাহজাহান ওমর। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজল সাংবাদিকদের বলেন, "দুপুর ১২টার দিকে শাহজাহান ওমর তার এক জুনিয়রকে আমার চেম্বারে পাঠান তার চেম্বারে যাওয়ার জন্য। আমি তার জুনিয়রকে বলে দেই, মোনাফেক-মীর জাফরের সঙ্গে আমি দেখা করতে যাব না। আমি তার চেম্বারে দেখা করতে না যাওয়ায় শাহজাহান ওমর আমার চেম্বারে চলে আসেন। তিনি এসেই আমার সঙ্গে উচ্চবাচ্য শুরু করেন। 

"জানতে চান, আমি কেন তাকে মোনাফেক-মীর জাফর বলেছি। আমি তাকে বলি আপনি বেইমান, মোনাফেক, মীরজাফর। এ সময় সাধারণ আইনজীবীরা তাকে আমার চেম্বার থেকে ধাওয়া করেন। চেম্বার থেকে বের হয়ে তিনি কফিশপের সামনে যান। সাধারণ আইনজীবীরা তাকে ঘিরে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।"  

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা শাহজাহান কাছে জানতে চান প্রধান বিচারপতির বাসভবনে হামলার আসামি হয়ে কীভাবে পুলিশ প্রটোকলে সুপ্রিম কোর্টে এলেন।

এক পর্যায়ে শাহজাহান ওমর সুপ্রিম কোর্ট থেকে চলে যান বলে তিনি জানান।

পরে পুলিশ সঙ্গে নিয়ে শাহজাহান ওমর সমিতি ভবনের সামনে থেকে চলে যান।

 

 

Related Topics

টপ নিউজ

শাহজাহান ওমর / সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি / বিএনপিপন্থী আইনজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটকে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে ছাত্রদল নেতা
  • শাহজাহান ওমরকে প্রধান আসামি করে আ.লীগের ২০৩ জনের বিরুদ্ধে মামলা
  • শাহজাহান ওমরের গাড়িতে হামলা, থানায় মামলা দিতে গিয়ে গ্রেপ্তার
  • সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা
  • বিএনপিপন্থী ৭ আইনজীবীকে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net