Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বগুড়ার এক আসনেই ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
04 December, 2023, 03:20 pm
Last modified: 04 December, 2023, 03:23 pm

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

বগুড়ার এক আসনেই ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে সবচেয়ে বেশি প্রার্থী ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছেন।
উত্তরাঞ্চল প্রধান
04 December, 2023, 03:20 pm
Last modified: 04 December, 2023, 03:23 pm

বগুড়ার তিন আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টি সহ বাদ পড়েছেন ১৬ জন প্রার্থী। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়ার ৫, ৬ ও ৭ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই করা হয়।

এর মধ্যে শুধুমাত্র বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনেই ১২ জনের প্রার্থীতা বাতিল করা হয়। তাদের মধ্যে ১১ জন স্বতন্ত্র। একজন জাতীয় পার্টি (জেপি) থেকে জালিয়াতি করে মনোনয়ন দাখিল করেন। এটি 'জিয়া পরিবারের আসন' হিসেবে পরিচিত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে সবচেয়ে বেশি প্রার্থী ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

এর মধ্যে এক শতাংশ ভোটার সমর্থনের তথ্যে ভুল থাকায় মোস্তাফিজুর রহমান মিলু, মেজবাউল আলম, মানিকুর রহমান, আমজাদ হোসেন, আমিনুল ইসলাম, আসাফুদ্দৌলা সরকার, নজরুল ইসলাম মিলন, আতাউর রহমান, ছারোয়ার হোসেন, জুলফিকার আলীর প্রার্থীতা বাতিল হয়। আর জহুরুল ইসলাম নামে আরেক স্বতন্ত্র প্রার্থী ঋণখেলাপের তথ্য না দেয়ায় প্রার্থীতা বাতিল করে নির্বাচন সংশ্লিষ্টরা।

এই আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও জালিয়াতি করায় রাকিব হাসান নামে একজনের মনোনয়ন বাতিল করা হয়। আসনটিতে মোট ১৩ জনের মনোনয়ন গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

বগুড়া-৫ আসনে মনোনয়নপত্র জমা দেন আট প্রার্থী। যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের সিআইবির রিপোর্টে ঋণসংক্রান্ত তথ্য থাকলেও আসনটির জাতীয় পার্টির প্রার্থী ওমর ফারুক হলফনামায় তা গোপন করেন। এজন্য তার মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আব্দুর নুর শেখের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থকের স্থানে তিনি নিজেই স্বাক্ষর করেন।

বগুড়া-৬ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন আটজন প্রার্থী। যাচাইয়ে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। এর মধ্যে সৈয়দ কবির আহমেদ মিঠুর ঋণ পরিশোধের ছাড়পত্র ছিল না। এছাড়া এক শতাংশ ভোটার সমর্থনের তথ্যে ভুল ছিল।

নয়ন রায় নামে আরেক স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ সমর্থনযুক্ত ভোটার যাচাইয়ে দশজনের তথ্য ভুল পাওয়া গেছে। এজন্য তার মনোনয়নও বাতিল করা হয়।

এর আগে ৩০ নভেম্বর বগুড়ার সাতটি আসনে ৮৯ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার বগুড়ার ১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়ন যাচাইবাছাই করা হয়। সেদিন বাদ পড়েন ১২ জন প্রার্থী। এ নিয়ে বগুড়ার সাতটি আসনে মোট প্রার্থীতা টিকে থাকলো ৬০ জনের। বাতিল হয়েছে ২৮টি। আর বগুড়া-৬ আসনের একজনের প্রার্থীতা স্থগিত রাখা আছে।

Related Topics

টপ নিউজ

মনোনয়ন বাতিল / বগুড়া / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net