Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
গত নির্বাচনে গড়ে ৪৫৩ ভোট পাওয়া ইসলামী ঐক্য জোট দিয়েছে ৪৫ প্রার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2023, 07:05 pm
Last modified: 03 December, 2023, 07:15 pm

Related News

  • ভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে কোনো দেশ অশুভ খেলার সাহস পায়নি: কাদের
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সংরক্ষিত ৫০ নারী আসনের এমপিদের গেজেট প্রকাশ
  • ১৯৭৫ সালের পর ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে: শেখ হাসিনা
  • ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণার গেজেটে হাইকোর্টের স্থগিতাদেশ
  • নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন যেসব মন্ত্রী

গত নির্বাচনে গড়ে ৪৫৩ ভোট পাওয়া ইসলামী ঐক্য জোট দিয়েছে ৪৫ প্রার্থী

আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে কওমি মাদরাসা-ভিত্তিক এ ইসলামপন্থী দলটি তফসিল ঘোষণার পর মনোনয়ন বিক্রি করতে পরেছে মাত্র ১১৪টি আসনে ।
টিবিএস রিপোর্ট
03 December, 2023, 07:05 pm
Last modified: 03 December, 2023, 07:15 pm

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্য জোটের ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সব প্রার্থী মিলে ভোট পান মাত্র ১১ হাজার ৩২৮টি। অর্থাৎ, প্রতি প্রার্থী গড়ে মাত্র ৪৫৩টি ভোট পান। সকল প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি গত বারের থেকেও ২০ প্রার্থী বেশি দিয়েছে এবং মোট এই ৪৫ প্রার্থীর জয়ের ব্যাপারেই আশাবাদী।  

আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে কওমি মাদরাসা-ভিত্তিক এ ইসলামপন্থী দলটি তফসিল ঘোষণার পর মনোনয়ন বিক্রি করতে পরেছে মাত্র ১১৪টি আসনে ।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপিকে সমর্থন করে নির্বাচন বর্জন করেছিল ইসলামী ঐক্যজোট।

দলটির সাবেক চেয়ারম্যান প্রয়াত মুফতি আমিনীর ছেলে ও দলটির বর্তমানে দলটির চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচন করছেন।

তবে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ নির্বাচন করছেন না। অবশ্য গুরুত্বপূর্ণ আরেক নেতা যুগ্ম-মহাসচিব আলতাফ হোসাইন কুমিল্লা-২ আসন (হোমনা-মেঘনা) আসনে লড়ছেন।

মহাসচিব মুফতি ফয়জুল্লাহ টিবিএসকে বলেন, 'আমরা আশা করছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। সে ধারাবাহিকতায় আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের চলার পথ স্বতন্ত্রভাবেই এগোচ্ছে। ফলে ইসলামী ঐক্যজোট বর্তমানে কোনো জোটের অন্তর্ভুক্ত নয়। অতীতেও ইসলামী ঐক্যজোটের বিজয়ী নেতারা সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'

ইসির তথ্যানুসারে দেখা যায়, ২০০৮ সালে বিএনপির সাথে জোট করে ইসলামী ঐক্যজোট ৪ আসনে ভোট পায় মাত্র ১ লাখ ৮ হাজার ৪১৫টি; এর মধ্যে দুই আসনে দলটির প্রার্থীরা বিএনপির ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করেন এবং ২টিতে নিজেদের মিনার প্রতীকে নির্বাচন করেন। 

ইসলামী ঐক্যজোটের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ২২ ডিসেম্বর। ১৯৯১ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই দলটি গঠন করা হয়।

তৎকালীন ছয়টি ইসলামি দল নিয়ে গঠন করা হয় এই জোট। দলগুলো হচ্ছে- খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান ইসলামী আন্দোলন), জমিয়তে উলামায়ে ইসলাম ও ফরায়েজী আন্দোলন।

১৯৯১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকে নির্বাচন করে সিলেটের একটি আসনে বিজয়ী হন ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা ওবায়দুল হক।

২০০১ সালের নির্বাচনে বিএনপির শরিক হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ইসলামী ঐক্যজোট চারটি আসন লাভ করে।

Related Topics

টপ নিউজ

ইসলামী ঐক্য জোট / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে কোনো দেশ অশুভ খেলার সাহস পায়নি: কাদের
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সংরক্ষিত ৫০ নারী আসনের এমপিদের গেজেট প্রকাশ
  • ১৯৭৫ সালের পর ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে: শেখ হাসিনা
  • ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণার গেজেটে হাইকোর্টের স্থগিতাদেশ
  • নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন যেসব মন্ত্রী

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net