Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
ভোটে অংশ নিতে খালেদার উপদেষ্টার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
27 November, 2023, 08:00 pm
Last modified: 27 November, 2023, 08:03 pm

Related News

  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ
  • কুমিল্লা-৩ আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আসিফ মাহমুদ

ভোটে অংশ নিতে খালেদার উপদেষ্টার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে একরামুজ্জামানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
27 November, 2023, 08:00 pm
Last modified: 27 November, 2023, 08:03 pm

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান। ছবি: সংগৃহীত

বিএনপি এখনও পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচনে না আসার আসার সিদ্ধান্তের অটল থাকলেও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান। 

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে একরামুজ্জামানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক।

মনোনয়ন ফরম সংগ্রহকারী বকুল মিয়া দলীয় কর্মী উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেন, 'আমার শুভাকাঙ্খীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতেই পারেন। তবে আমি নির্বাচন করব কিনা- এখনও সিদ্ধান্ত নেইনি। দু-একদিনের মধ্যে আমি জানাব'।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, তফসিল ঘোষণার পর থেকেই রিটার্নিং কর্মকরতার কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে। সোমবার পর্যন্ত ৩৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতার জন্য একরামুজ্জামানের পক্ষে বকুল মিয়া নামে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সোমবার পর্যন্ত ৩৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। 

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৩টি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ৪টি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ৭টি, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ৬টি, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১২টি এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬টি মনোনয়ন ফরম নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি নেতা ও ব্যবসায়ী একরামুজ্জামানকেই মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়ার উপদেষ্টা / এ. কে. একরামুজ্জামান / মনোনয়ন ফরম / ব্রাহ্মণবাড়িয়া-১ / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ
  • কুমিল্লা-৩ আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আসিফ মাহমুদ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net