Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
পদোন্নতির নয় মাস পরই ডিএসই’র ২ কর্মকর্তার পদাবনতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2023, 09:40 am
Last modified: 24 November, 2023, 09:43 am

Related News

  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার
  • একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি-পদোন্নতি
  • পুলিশের ৩৩ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি
  • তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

পদোন্নতির নয় মাস পরই ডিএসই’র ২ কর্মকর্তার পদাবনতি

অর্গানোগ্রামে না থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সামিউল ইসলাম ও আসাদুর রহমানকে সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি দেয় ডিএসইর বোর্ড।
টিবিএস রিপোর্ট
24 November, 2023, 09:40 am
Last modified: 24 November, 2023, 09:43 am
ছবি- মুমিত এম/ টিবিএস

অরগানোগ্রাম লঙ্ঘন করে পদোন্নতি দেওয়ায় এবার দুই কর্মকর্তার পদাবনতি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সামিউল ইসলাম এবং মোহাম্মদ আসাদুর রহমানকে জেনারেল ম্যানেজার পদে অবনতি দেওয়া হয়েছে।

গত বুধবার (২৩ নভেম্বর) ডিএসই বোর্ড সভায় এই দুই কর্মকর্তাকে বর্তমান পদ থেকে সরিয়ে পূর্বের পদে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, অর্গানোগ্রামে না থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সামিউল ইসলাম ও আসাদুর রহমানকে সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি দেয় ডিএসইর বোর্ড।

সামিউল ইসলাম ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট আর আসাদুর রহমান কোম্পানি সেক্রেটারি এবং এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দায়িত্ব পালন করছেন।

ডিএসইর কর্মকর্তারা জানান, ডিমিউচুয়ালাইজেশন স্কিমঅনুযায়ী অরগানোগ্রামে সিনিয়র জেনারেল ম্যানেজার পদ না থাকলেও, নতুন পদ সৃষ্টি করে ওই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

বিষয়টিকে বিধি-বর্হিভূত ও শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়ে ব্যবস্থা গ্রহণ করতে ডিএসইকে চিঠি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাত দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে কমিশনকে অবহিত করার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

যে সকল কর্মকর্তাকে সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে, তাদেরকে পদ অবনমন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেয় কমিশন।

পাশাপাশি চিঠিতে সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি ও পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত যাবতীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি অবিলম্বে বন্ধকরণ এবং আর্থিক সুবিধাদি আদায়পূর্বক ডিএসই'র হিসাবে জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

ওই দুই কর্মকর্তার পদ অবনমন করে গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার স্বাক্ষরিত দুইটি চিঠি ইস্যু করা হয়েছে।

 

 

Related Topics

টপ নিউজ

ডিএসই / পদোন্নতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার
  • একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি-পদোন্নতি
  • পুলিশের ৩৩ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি
  • তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net