Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
নির্বাচনে এমন অনেকেই আসতে পারেন, যাদের কথা ভাবাই হচ্ছে না: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2023, 03:20 pm
Last modified: 23 November, 2023, 03:40 pm

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

নির্বাচনে এমন অনেকেই আসতে পারেন, যাদের কথা ভাবাই হচ্ছে না: কাদের

তিনি বলেন, "জোট বিভিন্নভাবে হতে পারে। কার সাথে কার জোট হবে, শেষ পর্যন্ত জোটের বিষয়গুলো কোথায় গিয়ে ঠেকবে, তা বলা মুশকিল।” 
টিবিএস রিপোর্ট
23 November, 2023, 03:20 pm
Last modified: 23 November, 2023, 03:40 pm
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের মাধ্যমে এমন অনেকেই আসতে পারেন, যাদের কথা ভাবাই হচ্ছে না; কিন্তু তারা এসে যাবেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে দলের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা শেষে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচনের আরও সময় আছে। অনেকেই আসতে পারেন জোটের মাধ্যমে। এমন অনেকেই আসতে পারেন, যেটা আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু তারা এসে যাবেন।"  

তিনি বলেন, "জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আমরা আশ্বস্ত করছি, দেশের মানুষ, জনগণ– এই নির্বাচনকে গ্রহণ করেছে। যে কারণে সারাদেশে উৎসবমুখর একটা পরিবেশ দৃশ্যমান। জোট বিভিন্নভাবে হতে পারে। কার সাথে কার জোট হবে, শেষ পর্যন্ত জোটের বিষয়গুলো কোথায় গিয়ে ঠেকবে, তা বলা মুশকিল।" 

ওবায়দুল কাদের জানান, আগামীকাল সকাল ১০টায় এবং ২৫ নভেম্বরও একইসময় প্রধানমন্ত্রী শেখ হাসনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, "আজকের সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রংপুর বিভাগের ৩৩টি আসন এবং রাজশাহী বিভাগের ৩৬টি আসন।"

তবে কারা মনোনয়ন পেয়েছেন তা বলেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

সেতুমন্ত্রী বলেন, ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সব নাম একসঙ্গে ঘোষণা করা হবে। 

তিনি আরও বলেন, "৩০ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই নাম প্রকাশ করা হবে। আগামী ২৫ নভেম্বর তালিকা প্রকাশ করা হতে পারে।"
 
Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / কাদের / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net