Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু, নির্বাচনে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2023, 01:40 pm
Last modified: 20 November, 2023, 03:44 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু, নির্বাচনে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি

সোমবার থেকে শুরু হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। দলটির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা।
টিবিএস রিপোর্ট
20 November, 2023, 01:40 pm
Last modified: 20 November, 2023, 03:44 pm
ছবি- টিবিএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।

সোমবার দুপুর ১২টার দিকে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

রওশন এরশাদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

এছাড়াও মনোনয়ন ফরম কিনেছেন আনিসুল ইসলাম, কাজি ফারুকসহ বেশ কয়েকজন নেতা।

সোমবার থেকে শুরু হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। দলটির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা।

পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

সরেজমিনে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দেখা যায়, দলটির চেয়ারম্যান কার্যালয়ের তৃতীয় তলায় ৮টি বিভাগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, চট্রগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে দলটির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। এসব নেতাকর্মীদের প্রত্যাশা, সব ঠিক থাকলে দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

দলটির একাধিক সিনিয়র পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় মনোনয়ন বিক্রি শুরু হলেও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনে যাওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলটির যদি নির্বাচনী ব্যবস্থা শেষ পর্যন্ত ঠিক মনে হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সে জন্যই তারা নির্বাচনী সব প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

দলটির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম সাংবাদিকদের জানান, নির্বাচনের ব্যাপারে আজ (সোমবার) কেন্দ্রীয় নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। মনোনয়ন ফরম বিক্রির জন্য চেয়ারম্যানের কার্যালয় প্রস্তুত করা হয়েছে। দেশের বিভাগভিত্তিক আলাদা বুথ থেকে ফরম বিক্রি করা হবে।

Related Topics

টপ নিউজ

জাপা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net