Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
রাজনৈতিক অস্থিরতায় স্থবির মৌলভীবাজারের পর্যটন ব্যবসা

বাংলাদেশ

রিপন দে, মৌলভীবাজার
18 November, 2023, 11:10 am
Last modified: 18 November, 2023, 11:12 am

Related News

  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?

রাজনৈতিক অস্থিরতায় স্থবির মৌলভীবাজারের পর্যটন ব্যবসা

পর্যটক কমতে থাকায় এ সংশ্লিষ্ট খাতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের জীবিকা সংকট দেখা দিয়েছে। সেইসাথে স্থানীয় অর্থিনীতির ৩০ শতাংশ পর্যটনের ওপর নির্ভর থাকায় সেখানেও লেগেছে মন্দা।
রিপন দে, মৌলভীবাজার
18 November, 2023, 11:10 am
Last modified: 18 November, 2023, 11:12 am
ছবি: টিবিএস

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মৌলভীবাজারে এবার পর্যটকের আগমন অনেকটাই কমেছে। যদিও শীতকাল এ অঞ্চলে পর্যটনের ভরা মৌসুম হিসেবে পরিচিত।

পর্যটক কমতে থাকায় এ সংশ্লিষ্ট খাতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের জীবিকা সংকট দেখা দিয়েছে। সেইসাথে স্থানীয় অর্থিনীতির ৩০ শতাংশ পর্যটনের ওপর নির্ভর থাকায় সেখানেও লেগেছে মন্দা।

মৌলভীবাজারের পর্যটন সংশ্লিষ্টরা জানান, কোভিড-১৯ মহামারির পর ব্যবসা এখন আরেক সংকটের মুখোমুখি এ অঞ্চলের পর্যটন ব্যবসা।

পর্যটন সেবা সংস্থার শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক শামসুল হক জানান, মৌলভীবাজার জেলায় মোট হোটেল রিসোর্টের সংখ্যা প্রায় দেড়শ। এইসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ৩ হাজার  কর্মকর্তা কর্মচারী। এর বাইরে পর্যটকদের ঘিরে বিভিন্ন ব্যবসা পরিবহন গাইডসহ আনুমানিক আরও ২ হাজার মানুষ আছেন, যাদের আয়ের প্রধান উপায় পর্যটন। কিন্তু বর্তমানে পর্যটক না আসায় ভরা মৌসুমে তারা বিপাকে পড়েছেন।

শামসুল হক বলেন, "নতুন বিনিয়োগকারীসহ সবাই অপেক্ষায় থাকেন শীতের আগমের; কারণ তখন ভরা মৌসুম। এবারও তাই প্রত্যাশা ছিল। আমি নিজেও নতুন করে কিছু বিনিয়োগ করেছি, কিন্তু হরতাল-অবরোধ আর রাজনৈতিক অস্থিরতায় এখন পর্যটক একেবারেই নেই। এভাবে চলতে থাকলে কর্মচারী ছাঁটাই করতে হবে, অনেকে আবার ব্যাংক লোন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছেন, তারাও ঋণের জালে বন্দী হবেন।"

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের জরিপ অনুসারে, স্থানীয় অর্থনীতির ৩০ শতাংশ পর্যটনের ওপর নির্ভরশীল।

কিন্তু গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার কারণে এবার ভরা মৌসুমেও নেই পর্যটক। শহরের খাবার হোটেলসহ পর্যটক নির্ভর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি কমেছে ২০ থেকে ৮০ শতাংশ।

নির্জন ইকো রিসোর্টের পরিচালক ছোটন হক জানান, "আমরা কয়েক বন্ধু মিলে গত বছর রিসোর্ট করেছি। গত মৌসুমে ছিল আমাদের শুরু এবং নিজেদের গুছানোর সময়। টার্গেট ছিল এই মৌসুম থেকে পুরোদমে শুরু হবে। কিন্তু মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছি। এখন যেখানে শতভাগ বুকিং থাকার কথা, সেখানে বুকিং শূন্য।"
 
বিক্রি কমেছে স্থানীয় হোটেলসহ পর্যটকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে। গত কয়েক বছরে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা পর্যটক নির্ভর। তেমনি একটি প্রতিষ্ঠান টি হাউজ। 

টি হাউজের পরিচালক হৃদয় শুভ জানান, "আমরা চালু করেছি প্রায় ২ মাস হলো। ভালোই চলছিল সব, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়াতে ব্যাপক হ্রাস পেয়েছে বেচা-বিক্রি। চলতি মাসে আমাদের লস গুণতে হবে, কর্মচারীদের বেতন মূলধন থেকে দিতে হবে। শুরুতেই লসের মুখ দেখে আমরা হতাশ।"

শ্রীমঙ্গল পদ্মা টি হাউজের পরিচালক মেঘনাথ হাজরা জানান, "পর্যটকরা আমাদের চায়ের বড় অংশের ক্রেতা। কিন্তু কিছুদিন ধরে পর্যটক না আসায় চা বিক্রিতে ভাটা পড়েছে। আমার নিজের বিক্রি কমেছে অন্তত ৫০ শতাংশ।"

পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এস কে দাস জানান, এভাবে আর কিছুদিন চললে অনেককেই কর্মচারী ছাঁটাই করতে হবে; যা করতে হয়েছিল করোনাকালীন সময়ে। 

"আমার নিজের রিসোর্ট এই সময়ে ১৫ দিন থেকে ১ মাস আগেই বুকড হয়ে যায়, কিন্তু এ বছর সব ফাঁকা। দ্রুত অবস্থার উন্নতি হবে এই প্রত্যাশায় আছি," বলেন তিনি।

ট্যুরিজমের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ট্যুর গাইডদের জীবীকা। তারা এখন বেকার সময় কাটাচ্ছেন। 

লাউয়াছড়া ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস পাল জানান, "কয়েকটি সংগঠন রয়েছে। এরমধ্যে শুধু আমাদের সংগঠনে আছে ২০ জনের মত, যাদের পরিবার নির্ভরশীল এই ট্যুরিজমের ওপর। ভরা মৌসুমে একটানা এরকম পর্যটক শূন্যতা আমরা দেখিনি। ফলে বেকার সময় কাটাচ্ছি।"

সামগ্রিক বিষয়ে পর্যটক সেবা সংস্থার সাধারণ সম্পাদক সামছুল হক জানান, "রাজনৈতিক অস্থিরতা ঠিক হলে এবং মানুষ ঘুরতে যাওয়াকে নিরাপদ মনে করলে, দ্রুত সব ঠিক হয়ে যাবে। তখন আবারও পর্যটকদের ভীড় বাড়বে। আমরা সেই অপেক্ষায় আছি।"
 
Related Topics

টপ নিউজ

পর্যটন / মৌলভীবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net