Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
তফসিল ঘোষণার প্রতিবাদে এবার ১৯ ও ২০ তারিখ হরতালের ডাক বিএনপির 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2023, 05:15 pm
Last modified: 16 November, 2023, 05:44 pm

Related News

  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

তফসিল ঘোষণার প্রতিবাদে এবার ১৯ ও ২০ তারিখ হরতালের ডাক বিএনপির 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। রোববার ভোর ৬টা থেকে হরতাল শুরু হবে। 
টিবিএস রিপোর্ট
16 November, 2023, 05:15 pm
Last modified: 16 November, 2023, 05:44 pm

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু করে টানা ৪৮ ঘণ্টার দুদিনব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। রোববার ভোর ৬টা থেকে হরতাল শুরু হবে। 

বিএনপির সূত্রগুলো জানায়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও হরতালের ঘোষণা আসতে পারে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করা হয়। এর একদিন পরেই হরতালের ঘোষণা দিল বিএনপি। 

তফসিল প্রত্যাখ্যান করে রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে।  

এর আগে গতকাল রাতে তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেছিলেন, 'এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব একথা সম্পূর্ণ অসত্য। আমরা এই বিতর্কিত নির্বাচন কমিশনকে বর্জন করছি। একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কার জন্য এই তফসিল ঘোষণা করা হয়েছে?' 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। 

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, 'কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশন ঘোষিত আজ্ঞাবহ তফসিল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমগ্র জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।'

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, 'জনগণের ভোটাধিকার হরণকারী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ষড়যন্ত্রমূলক নীলনকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মতো শাসক দলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে।'

তবে ইসির ঘোষণাকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী বলেছে, এই ঘোষণা সংবিধান অনুসারে করা হয়েছে এবং সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

তফসিল ঘোষণা / হরতাল / বিএনপি / ৪৮ ঘণ্টার হরতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net