Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2023, 07:50 pm
Last modified: 14 November, 2023, 07:50 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • মূল ফটকে তালা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান  
  • ‘ক্রাইম সিন’ হিসেবে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে বিএনপি কার্যালয়
  • নয়াপল্টনে বসানো হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা 

নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে

টিবিএস রিপোর্ট
14 November, 2023, 07:50 pm
Last modified: 14 November, 2023, 07:50 pm
ফাইল ছবি/ইউএনবি

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মোতায়েন করা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা পরিস্থিতির ভিত্তিতে পুলিশ টিম মোতায়েন করে নিরাপত্তার ব্যবস্থা করি।

'কখনও তারা [পুলিশ] অফিসের কাছাকাছি থাকে, কখনও দূরে।'

২৮ অক্টোবর থেকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ টিম মোতায়েন থাকলেও মঙ্গলবার তাদের সরিয়ে নেওয়া হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, দলীয় কার্যালয়ের কাছে সহিংসতার মামলার কোনো আসামি বা সন্দেহভাজন কাউকে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বিএনপি কর্মীরা নিজেরাই নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছেন। তবে তাদের কার্যালয়ে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন, 'বিএনপির পার্টি অফিসে তালা পুলিশ দেয়নি। আর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ সারা বছরই বিএনপি অফিসের বাইরে থাকে। পার্টি অফিসে নেতাকর্মীরা ঢুকতে চাইলে পুলিশের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।'

তালাবদ্ধ কার্যালয় সম্পর্কে তিনি বলেন, 'বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। কেন আসে না, সেটা তারাই ভালো বলতে পারবেন।'

২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষের পর থেকেই দলটির নয়াপল্টনের কার্যালয় তালাবদ্ধ।

Related Topics

টপ নিউজ

বিএনপি কার্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • মূল ফটকে তালা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান  
  • ‘ক্রাইম সিন’ হিসেবে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে বিএনপি কার্যালয়
  • নয়াপল্টনে বসানো হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা 

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net