Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
মূল ফটকে তালা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2023, 11:15 am
Last modified: 31 October, 2023, 11:31 am

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • মঙ্গল-বুধবার ফের বিএনপির অবরোধ
  • শিথিলতায় চলছে ৪৮ ঘণ্টার অবরোধ
  • ৪৮ ঘণ্টা অবরোধ: সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

মূল ফটকে তালা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান  

বিএনপির ডাকা তিনদিনের অবরোধে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মীকে কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি।
টিবিএস রিপোর্ট
31 October, 2023, 11:15 am
Last modified: 31 October, 2023, 11:31 am
ছবি-টিবিএস

তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ।

কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।

তবে পুলিশের ক্রাইম সিন ব্যারিকেডটি তুলে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন,  কাকরাইল, বিজয় নগর, নাইটেঙ্গেল মোড় ও ফকিরাপুল এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে৷

সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে৷ এদিকে কার্যালয়ের দুই প্রান্ত- ফকিরাপুল মোড় এবং নাইটেঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করে হয়েছে৷ বিএনপির ডাকা তিনদিনের অবরোধে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মীকে কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি।

এছাড়া নয়াপল্টন বিএনপির কার্যালয় এলাকার শপিং মল ও দোকানপাটগুলো এখনও বন্ধ রয়েছে। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিও কম।

এর আগে বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেন, "দুষ্কৃতকারীরা আবারও যেন কিছু না করতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ছিল। কিন্তু গত ২৮ তারিখে সহিংসতা হওয়ায় বিষয়টি আমাদের মাথায় আছে এবং সেভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছি।"

এর আগে গত রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। সেদিন অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি কার্যালয় চত্বরকে ক্রাইম সিন বেষ্টনী দিয়ে ঘেরাও করে রেখেছিলেন।  

Related Topics

টপ নিউজ

বিএনপি কার্যালয় / বিএনপির অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • মঙ্গল-বুধবার ফের বিএনপির অবরোধ
  • শিথিলতায় চলছে ৪৮ ঘণ্টার অবরোধ
  • ৪৮ ঘণ্টা অবরোধ: সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net