Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
বঙ্গবন্ধু টানেল ঘিরে পর্যটন সম্ভাবনায় যুক্ত হচ্ছে সরকারি-বেসরকারি পর্যটন বাস

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
10 November, 2023, 05:40 pm
Last modified: 10 November, 2023, 05:47 pm

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?

বঙ্গবন্ধু টানেল ঘিরে পর্যটন সম্ভাবনায় যুক্ত হচ্ছে সরকারি-বেসরকারি পর্যটন বাস

মিজানুর রহমান ইউসুফ
10 November, 2023, 05:40 pm
Last modified: 10 November, 2023, 05:47 pm
ছবি: টিবিএস

গত ২৮ নভেম্বর উদ্বোধন হওয়া বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল ইতোমধ্যে যোগ করতে শুরু করেছে সম্ভাবনার নতুন দিগন্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত পাতালপুরী দিয়ে চলে যাওয়া দক্ষিণ এশিয়ার প্রথম টানেল দেখতে প্রতিদিন ভিড় করছেন চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা হাজারো মানুষ।

পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে টানেল পার হয়ে তারা চলে যাচ্ছেন নদীর ওপারে আনোয়ারায় অবস্থিত পার্কি সমুদ্র সৈকতে। তবে ব্যক্তিগত গাড়ি ছাড়া পাড়ি দেওয়া যাচ্ছে না টানেল।

টানেল ঘিরে গড়ে ওঠা পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আনোয়ারার পার্কি সমুদ্র সৈকত এলাকার আশপাশে গড়ে উঠছে নতুন নতুন রেস্টুরেন্ট, রিসোর্ট ও পার্ক। আবার চট্টগ্রামের পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি চালু হতে যাচ্ছে বেসরকারি পর্যটক বাস।

শুক্রবার (১০ নভেম্বর) শুরু হয়েছে ফোকাস পয়েন্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চালু হতে যাওয়া পর্যটক বাস সার্ভিসের পরীক্ষামূলক কার্যক্রম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে দুটি আধুনিক সুবিধা সংবলিত বাস নিয়ে চালু হবে এর বাণিজ্যিক কার্যক্রম। 

বাসটি চট্টগ্রাম নগরীর কেন্দ্রবিন্দু টাইগারপাস থেকে যাত্রা শুরু বায়েজিদ লিংক হয়ে ফৌজদার হাট ডি সি পার্কে গিয়ে পর্যটকদের এক ঘণ্টা বিরতি দেবে পার্কটির লেকে নৌকা ভ্রমণ ও নতুন করে সৃজন করা ফুলের বাগানে সময় কাটানোর জন্য। পরে মেরিন ড্রাইভ হয়ে বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য দেখাতে দেখাতে যাবে  পতেঙ্গা সমুদ্র সৈকতে।  সেখানেও সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এক ঘণ্টা সময় পাবেন। তারপর শুরু হবে বঙ্গবন্ধু টানেলের বিস্ময়কর পাতালপুরী ভ্রমণের অভূতপূর্ব অভিজ্ঞতা নেয়ার পালা। টানেল পেরিয়ে বাসটি গিয়ে থামবে পার্কি সমুদ্র সৈকতে। তারপর বাসটি কোরিয়ান ইপিজেড, শাহ আমানত সেতু, বহদ্দারহাট ও আখতারুজ্জামান ফ্লাইওভার হয়ে সন্ধ্যার দৃশ্য দেখাতে দেখাতে ফিরে আসবে টাইগার পাসে।

এদিকে বছরের শুরুতে চালু করা টাইগার পাস থেকে পতেঙ্গা পর্যন্ত চলমান পর্যটন বাস সার্ভিস বঙ্গবন্ধু টানেল হয়ে পার্কি সমুদ্র সৈকত পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান টিবিএসকে বলেন, 'ইতিমধ্যে টানেলের এপার থেকে ওপারে ভ্রমণের জন্য চারটি শীতাতপনিয়ন্ত্রিত বাস চালু করা হয়েছে। তবে টানেল কর্তৃপক্ষ ছাদখোলা বাস নিয়ে টানেল পার হওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা চেষ্টা করেছি অনুমোদন নিতে। নাহলে সাধারণ বাস দিয়েই পর্যটক বাসের যাত্রা বর্ধিত করার পরিকল্পনা আছে।'

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু টানেল / পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net