Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
চিনির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2023, 12:25 pm
Last modified: 10 November, 2023, 01:11 pm

Related News

  • জেট ফুয়েলের দাম বাড়ল লিটার প্রতি ১৭.০৬ টাকা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • কেন দীর্ঘ প্রায় এক দশকের মধ্যে এই প্রথম চিনি আমদানি করছে ভারত
  • জ্বালানি সংকটে সরবরাহ কম থাকায় খাতুনগঞ্জে দুই সপ্তাহে চিনির দাম বাড়ল মণে ২০০ টাকা

চিনির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে 

১০ দিন আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিনি আমদানিতে শুল্ক কমিয়ে অর্ধেক করলেও বাজারে পণ্যটির দাম কমেনি।
টিবিএস রিপোর্ট
10 November, 2023, 12:25 pm
Last modified: 10 November, 2023, 01:11 pm
ছবি: সংগৃহীত

বাজারে বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। প্যাকেটজাত চিনির দাম গায়ে ১৩৫ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে।

এক সপ্তাহ আগে চিনির কেজি ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। আজ শুক্রবার (১০ নভেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ১৪৫ থেকে ১৫০ টাকায় চিনি বিক্রি হচ্ছে।

রাজধানীর কল্যাণপুর ও কারওয়ানবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

কল্যাণপুরে চিনি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, "হঠাৎ করে পাইকারি বাজারে চিনির দাম বেড়েছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে খুচরা বাজারে প্রতিকেজি চিনি ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।"

১০ দিন আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিনি আমদানিতে শুল্ক কমিয়ে অর্ধেক করলেও বাজারে পণ্যটির দাম কমেনি। 

এমনকি বেশি দাম দিয়েও অনেক ক্ষেত্রে চিনি কিনতে পাওয়া যাচ্ছে না। বাজারে বেশির ভাগ খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না চিনি। 

ঠিক তেমনি একজন ক্রেতা মোহম্মদ হানিফ। তিনি রামপুরা থেকে কারওয়ান বাজারে এসেছেন। তাকে একের পর এক দোকানে চিনি খুঁজতে দেখা যায়। হানিফ বলেন, "পাঁচটি দোকানে দেখলাম; কিন্তু চিনি পেলাম না।"

কারওয়ানবাজারের মেসার্স সালমান ট্রেডার্স এর বিক্রেতা মোহম্মদ আবদুল্লাহ জানান, গতকাল তাদের চিনি শেষ হয়েছে। তিনি বলেন, "চিনির প্যাকেটের গায়ে লেখা থাকে ১৩৫ টাকা কেজি। তবে পাইকারি কিনতে হয় ১৩৭ টাকা। তাই এখনও চিনি দোকানে রাখিনি। অনেক সময় ম্যাজিস্ট্রেট এসে প্যাকেটের গায়ের দামের চেয়ে বেশি দাম রাখায় জরিমানা করে। তাই অনেক দোকানে চিনি পাওয়া যাচ্ছে না।"

কারওয়ান বাজারে ১৫টি দোকান ঘুরে পাঁচটি দোকানে চিনি বিক্রি করতে দেখা গেছে।

কারওয়ানবাজারের আনোয়ার ট্রেডার্স এর বিক্রেতা মোহম্মদ শামিম হোসেন বলেন, "আমাদের খোলা চিনি কেনা ৩৭ টাকা করে। এরপর দোকানে আনতে পরিবহন খরচ আছে। তাই আমরা ১৪৫ টাকা কেজিতে বিক্রি করি।" 

গত এক সপ্তাহে পাইকারিতে ৫০ কেজির বস্তা প্রতি চিনির দাম বেড়েছে ৪৫০ টাকা। এখন ৫০ কেজির বস্তা ৬৮৫০ টাকা। কিন্তু এক সপ্তাহ আগেও এর দাম ছিল ৬৪০০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এক বছর আগে এই সময় চিনির দাম ছিল প্রতি কেজি ১০৫ থেকে ১১৫ টাকা।

Related Topics

টপ নিউজ

চিনি / চিনি আমদানি / চিনির দাম / দাম বাড়ল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • জেট ফুয়েলের দাম বাড়ল লিটার প্রতি ১৭.০৬ টাকা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • কেন দীর্ঘ প্রায় এক দশকের মধ্যে এই প্রথম চিনি আমদানি করছে ভারত
  • জ্বালানি সংকটে সরবরাহ কম থাকায় খাতুনগঞ্জে দুই সপ্তাহে চিনির দাম বাড়ল মণে ২০০ টাকা

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net