Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
পুলিশের জ্যাকেট পরে স্বেচ্ছাসেবকলীগ নেতার ছবি পোস্ট, এসআই প্রত্যাহার

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
07 November, 2023, 12:30 pm
Last modified: 07 November, 2023, 01:01 pm

Related News

  • ‘সন্ত্রাসবাদের মদতদাতা’ রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মোহাম্মদপুরে স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ফেরার পথে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প

পুলিশের জ্যাকেট পরে স্বেচ্ছাসেবকলীগ নেতার ছবি পোস্ট, এসআই প্রত্যাহার

৩১ অক্টোবর বুলেটপ্রুফ জ্যাকেট পরে সাজেদুল ইসলাম সাগর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। ওই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে পরেরদিন তাকে আটক করে ধুনট থানা পুলিশ।
উত্তরাঞ্চল প্রধান
07 November, 2023, 12:30 pm
Last modified: 07 November, 2023, 01:01 pm

বগুড়ার ধুনটে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার ঘটনায় শহিদুল ইসলাম নামে এক এসআইকে প্রত্যাহার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে প্রত্যাহারের বিষয়টি জানান ধুনট থানার ওসি রবিউল ইসলাম।

এর আগে ৩১ অক্টোবর বুলেটপ্রুফ জ্যাকেট পরে সাজেদুল ইসলাম সাগর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। ওই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে পরেরদিন তাকে আটক করে ধুনট থানা পুলিশ। একইসঙ্গে বুলেটপ্রুফ ওই জ্যাকেটের দায়িত্বে থাকা এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়।

এসআই শহিদুল ইসলাম (ডানে), স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম

ছবির পোস্টদাতা সাজেদুল ইসলাম ধুনট উপজেলার নীমগাছী ইউনিয়নের নানজার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩১ অক্টোবর দুপুরের দিকে এসআই শহিদুল পুলিশের কয়েকজন সদস্য নিয়ে অবরোধের সময় উপজেলার সোনাহাটা বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় এসআই শহিদুল ইসলাম তার পরনের বুলেটপ্রুফ জ্যাকেটটি খুলে সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলে রেখে দেন।

ওই সময় সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলামও ছিলেন। সাজেদুল সবার বেখেয়ালে জ্যাকেটটি পরে একটি ছবি তোলেন। পরবর্তী সময়ে সেই ছবি তিনি ফেসবুক স্টোরিতে পোস্ট করেন।

মুহূর্তের মধ্যেই ছবিটি ছড়িয়ে পড়ে। নানা ধরনের নেতিবাচক মন্তব্যও লেখেন ফেসবুক ব্যবহারকারীরা। পরে সাজেদুল ওই পোস্ট মুছে ফেলেন।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার জন্য এসআই শহিদুলকে ওইদিনেই প্রত্যাহার করা হয়েছিল। গতকাল সোমবার তাকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এদিকে, সাজেদুল তার ভুল স্বীকার করায় তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়া ওই জ্যাকেট পরে সে বিট পুলিশের কার্যালয়ের বাইরেও যায়নি। এ জন্য এমন কাজ আর করবে না মর্মে তার বাবার কাছে মুচলেকা নিয়ে সাজেদুলকে ছেড়ে দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

এসআই / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ‘সন্ত্রাসবাদের মদতদাতা’ রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মোহাম্মদপুরে স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ফেরার পথে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net