Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
মেট্রোয় উত্তরা থেকে মতিঝিল মাত্র আধা ঘণ্টায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2023, 02:25 pm
Last modified: 01 November, 2023, 04:32 pm

Related News

  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

মেট্রোয় উত্তরা থেকে মতিঝিল মাত্র আধা ঘণ্টায়

আগামী ৪ নভেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ প্রকল্পের অংশ হিসেবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে শনিবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিষেবার নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। রোববার থেকে তা আগের নিয়মে আবার চলবে। প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল রুটে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন মোট চার ঘণ্টা চলবে মেট্রো।
টিবিএস রিপোর্ট
01 November, 2023, 02:25 pm
Last modified: 01 November, 2023, 04:32 pm
ছবি- টিবিএস

আর কিছুদিন পরই উত্তরা থেকে মতিঝিলের ২০.১ কিলোমিটার দীর্ঘ পথ মাত্র ৩১ মিনিটে অতিক্রম করতে পারবেন যাত্রীরা।

এতদিন এক থেকে দুই ঘণ্টা সময় লাগতো উত্তরা থেকে মতিঝিল যেতে। যানজট বেশি থাকলে কখনও কখনও এরচেয়েও বেশি সময় লাগতো। তবে, শিগগিরই এ দুরবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে এ রুটের যাত্রীরা।

আগামী ৪ নভেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ প্রকল্পের অংশ হিসেবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করবেন।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গত ডিসেম্বর থেকে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল সার্ভিস চালু হয়।

এম এ এন সিদ্দিক জানান, মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত তিনটি স্টপেজ থাকবে। এ পথ অতিক্রম করতে মাত্র ১৪ মিনিট সময় লাগবে।

বর্তমানে উত্তরা থেকে নয়টি স্টপেজ দিয়ে আগারগাঁও আসতে সময় লাগে ১৭ মিনিট। সব মিলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে ৩১ মিনিট।  

প্রকল্পের নথি অনুযায়ী, এতদিন উত্তরা থেকে মতিঝিল যেতে গড়ে সময় লাগতো ১০৫ মিনিট। অর্থাৎ, মেট্রোরেল চালু হলে যাত্রীদের সময় বাঁচবে ৭৪ মিনিট।

এম এ এন সিদ্দিক আরও জানান, প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল রুটে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন মোট চার ঘণ্টা চলবে মেট্রো। উত্তরা-আগারগাঁও অংশে চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

এছাড়া, প্রাথমিকভাবে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রো ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে থামবে। বিজয় সরণি, কারওয়ানবাজার, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসহ বাকি স্টেশনগুলো আগামী তিন মাসের মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রতি ১০ মিনিটে একটি করে ট্রেন আসবে স্টেশনগুলোতে।

উত্তরা-মতিঝিল অংশে পুরোদমে মেট্রো পরিষেবা চালু করতে প্রায় তিন মাস সময় লাগবে। এই সময়টাতে উত্তরা-আগারগাঁও রুটের স্টেশনের সাথে সমন্বয় করে আগারগাঁও-মতিঝিল রুটের স্টেশনগুলোতে মেট্রো থামবে।

নতুন রুটে পরিষেবার মান নিশ্চিত করার জন্য প্রকল্পের কর্মকর্তারা কর্মক্ষমতা পরীক্ষা, সিস্টেম ইন্টিগ্রেশন পরীক্ষা, ট্রায়াল রান এবং অন্যান্য প্রয়োজনীয় মূল্যায়ন চালাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত হয়ে আগারগাঁও স্টেশনে মেট্রোরেল পরিষেবার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন এম এ এন সিদ্দিক। মতিঝিল মেট্রো স্টেশনের কনকোর্স লেভেলে আয়োজিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিতে মেট্রোতে করেই যাত্রা করবেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) এর নির্মাণকাজের উদ্বোধন করবেন এবং মতিঝিল স্টেশন থেকে এমআরটি লাইন-৬-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে শনিবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিষেবার নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। রোববার থেকে তা আগের নিয়মে আবার চলবে।
 

 

 

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রো রেল রুট-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net