Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
রাঙ্গুনিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে দুটি ট্রাকে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2023, 01:15 pm
Last modified: 01 November, 2023, 01:24 pm

Related News

  • ‘ককরোচদের’ বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে লকডাউন দিল সরকার; বন্ধ ইন্টারনেট, গ্রেপ্তার করা হচ্ছে অনেক বিক্ষোভকারীকে
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • মিরপুরের পর এবার বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাঙ্গুনিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে দুটি ট্রাকে আগুন

অবরোধ চলাকালে সড়কের গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। আটকে যাওয়া দুটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা।
টিবিএস রিপোর্ট
01 November, 2023, 01:15 pm
Last modified: 01 November, 2023, 01:24 pm
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় এই ঘটনা ঘটে।

অবরোধ চলাকালে সড়কের গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। আটকে যাওয়া দুটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর পর সড়কের গাছ সরিয়ে নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন টিবিএসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নেভায়। পরে সড়ক থেকে গাছ কেটে সরানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক করা হয় যান চলাচল।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, "ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

এদিকে অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপ জানিয়েছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর কালুরঘাট সিএন্ডবি এবং পুরাতন চান্দগাঁও থানা এলাকায় দুটি মেট্রো প্রভাতি গাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধে সোমবার রাত এবং মঙ্গলবার সকালে পৃথক তিন ঘটনায় তিনটি বাসে আগুন দয় দূর্বৃত্তরা। চট্টগ্রাম নগীর ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকা, বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এবং গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • ‘ককরোচদের’ বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে লকডাউন দিল সরকার; বন্ধ ইন্টারনেট, গ্রেপ্তার করা হচ্ছে অনেক বিক্ষোভকারীকে
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • মিরপুরের পর এবার বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net