Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
নগদ লেনদেনবিহীন সমাজ দেশের উন্নয়ন ও রাজস্ব সংগ্রহ সহজ করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস
01 November, 2023, 01:10 pm
Last modified: 01 November, 2023, 01:24 pm

Related News

  • রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • হুথি হামলা মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে যুক্তরাজ্য
  • জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান
  • ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নগদ লেনদেনবিহীন সমাজ দেশের উন্নয়ন ও রাজস্ব সংগ্রহ সহজ করবে: প্রধানমন্ত্রী

আজ বুধবার (১ নভেম্বর) বাংলাদেশের নিজস্ব কান্ট্রি কার্ড স্কিম ‘টাকাপে’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাসস
01 November, 2023, 01:10 pm
Last modified: 01 November, 2023, 01:24 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নগদ লেনদেনবিহীন সমাজ প্রতিষ্ঠা উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি রাজস্ব সংগ্রহকে সহজ করবে।

আজ বুধবার (১ নভেম্বর) বাংলাদেশের নিজস্ব কান্ট্রি কার্ড স্কিম 'টাকাপে' উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "আমরা একটি নগদ লেনদেনবিহীন সমাজ গড়ে তুলতে পারলে দেশে দুর্নীতি হ্রাস পাবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং রাজস্ব আদায়ও সহজ হবে।"

প্রধানমন্ত্রী বলেন, অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও স্বাধীন ও সার্বভৌম হতে হবে।

প্রতিটি কার্ডধারীর তথ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমি আশা করি এই নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে সুরক্ষিত থাকবে। বিশেষ করে ফায়ারওয়াল ফুলপ্রুফ তৈরিতে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে।"

শেখ হাসিনা বলেন, এই 'টাকাপে' কার্ডটি বাংলাদেশে নগদ লেনদেনবিহীন সমাজ গঠনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

সরকার প্রধান আরো বলেন, "আমরা অন্য কারো ওপর নির্ভরশীল হব না। আমরা আমাদের অর্থ আমাদের দেশেই ব্যবহার করব। আমরা এই সিস্টেমটিকে অন্য দেশের সাথে সংযুক্ত করার চেষ্টা করব। আমাদের অবশ্যই একটি হার্ড কারেন্সির ওপরও নির্ভরশীল হওয়া উচিত নয়।"

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক (বিবি), সোনালী ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক ভার্চুয়ালি যুক্ত হয়।
টাকাপে কার্ডটি কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় বেসরকারি খাতের সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ইস্যু করছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিবি গভর্নর আবদুর রউফ তালুকদার।

বিবি'র নির্বাহী পরিচালক মেজবাউল হক 'টাকাপে' জাতীয় কার্ড প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন তাদের অফিসে টাকাপে কার্ডের ব্যবহার এবং এটিএম থেকে অনলাইন পেমেন্ট ও টাকা উত্তোলন প্রদর্শন করেন যেখানে ব্যবহারকারীরা সেবা গ্রহণ করেন।

Related Topics

টপ নিউজ

টাকাপে / টাকা পে কার্ড / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ফ্রান্সের সেনাদের মহড়া, পোল্যান্ডের সুওয়ালকি গ্যাপের কাছে। ফাইল ছবি: ব্লুমবার্গ
    বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • ছবি: সংগৃহীত
    ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার
  • ছবি: সংগৃহীত
    স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশি কর্মকর্তাদের ৯০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী
  • ছবি: সংগৃহীত
    ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Related News

  • রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • হুথি হামলা মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে যুক্তরাজ্য
  • জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান
  • ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

Most Read

1
পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ফ্রান্সের সেনাদের মহড়া, পোল্যান্ডের সুওয়ালকি গ্যাপের কাছে। ফাইল ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশি কর্মকর্তাদের ৯০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে

5
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net