Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সহিংসতা বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2023, 03:05 pm
Last modified: 30 October, 2023, 03:20 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

সহিংসতা বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের

আজ সোমবার (৩০ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ঢাকায় ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশের সময় সংঘটিত সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন।’ 
টিবিএস রিপোর্ট
30 October, 2023, 03:05 pm
Last modified: 30 October, 2023, 03:20 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সকল দলকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৭টি দেশের কূটনৈতিক মিশন।

আজ সোমবার (৩০ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, 'অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ঢাকায় ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশের সময় সংঘটিত সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন।' 

বেলা সাড়ে ১২টার দিকে প্রকাশিত ওই বিবৃতিতে ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উক্ত দেশের সরকারসমূহ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরি করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে। 

এর আগে, রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন।

এদিন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ঢাকার রাজপথে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ঢাকাস্থ সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত- অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া উচিত বলে মনে করেন তারা। 

এর আগের দিন শনিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্র জানায়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য ঢাকায় শনিবারের রাজনৈতিক কর্মসূচির সময় সংঘটিত সব সহিংসতাপূর্ণ ঘটনা পর্যালোচনা করবে তারা।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে শনিবারের রাজনৈতিক সহিংসতার ঘটনাসমূহের নিন্দা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

২৮ অক্টোবরের সমাবেশে বিএনপি, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবলসহ অন্তত দুইজন নিহত এবং বহুসংখ্যক লোক আহত হন।

Related Topics

টপ নিউজ

২৮ অক্টোবর / বিএনপির সমাবেশ / সমাবেশ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net