Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
বিএনপি-জামায়াতের হরতালে চট্টগ্রামে বন্দর-কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2023, 12:35 pm
Last modified: 29 October, 2023, 03:36 pm

Related News

  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

বিএনপি-জামায়াতের হরতালে চট্টগ্রামে বন্দর-কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক

সকালে কয়েক ঘণ্টা বন্দরে পণ্য ডেলিভারি বন্ধ থাকলেও বেলা ১১টা থেকে তা স্বাভাবিক হয়। চলছে কাস্টমসের কার্যক্রমও। তবে নগরীর আন্তঃজেলা এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
টিবিএস রিপোর্ট
29 October, 2023, 12:35 pm
Last modified: 29 October, 2023, 03:36 pm

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে আন্তঃজেলা এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বন্দর এবং কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

সকালে কয়েক ঘণ্টা বন্দরে পণ্য ডেলিভারি বন্ধ থাকলেও বেলা ১১টা থেকে তা স্বাভাবিক হয়। চলছে কাস্টমসের কার্যক্রমও। 

চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক আশরাফুল হক খান স্বপন বলেন, "চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়নের কাজ স্বাভাবিক রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মীরা স্বাভাবিক সময়ের মতো বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট দাখিল করছেন।"

চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রোববার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। তবে সকাল সাড়ে ১১টার পর ডেলিভারি আবারও শুরু হয়। 

"চট্টগ্রাম বন্দরের ভেতরে ডেলিভারি নেওয়ার অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক-কভার্ড ভ্যান। দুপুরের পর কন্টেইনার ডেলিভারি পুরোদমে স্বাভাবিক হবে," বলেন তিনি।

বিজিএমইএ'র সহ-সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, "চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে হরতালের তেমন প্রভাব পড়েনি। কোনো পোশাক কারখানা বন্ধ নেই। স্বাভাবিক নিয়মেই কাজ চলছে।"

এদিকে, নগরীতে গণপরিবহন কম চললেও নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম রয়েছে রাস্তাঘাটে। রোববার সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে। 

নতুন ব্রিজ এলাকা থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে। সেখানে গাউসিয়া এন্টারপ্রাইজ নামের এক বাসের হেলপার বলেন, "নতুন ব্রিজ থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম। যাত্রীদের মধ্যে বেশিরভাগ চাকরিজীবী।"

পূবালী ব্যাংকের কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন বলেন, "চট্টগ্রাম শহরের পথে কোনো পিকেটার নেই, মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। তবে যেই ড্রাইভার ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকা চাইলো, সে-ই বড় পিকেটার। কারণ সে যাত্রীদের হয়রানি করছে।"

সিএনজি অটোরিকশা চালক রাশেদুল আলম বলেন, "হরতাল হলেও আমাদের তো বের হতে হবে। গাড়ি চালিয়েই পরিবার চলে। তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি।" 

নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে লক্ষ্য করার মতো। তারা বলছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালনে রয়েছেন। 

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, "নিউমার্কেট থেকে হাটহাজারীর গাড়িগুলো চলছে। অভ্যন্তরীণ রুটের গাড়িও চলছে, তবে কম। এছাড়া দূরপাল্লার বাস এখনো চলছে না। কারণ অনেকদিন পর প্রথম হরতালের ডাক, তাই মানুষের মধ্যে ভীতি কাজ করছে।"

Related Topics

টপ নিউজ

বিএনপির হরতাল / হরতাল / পরিবহন সংকট / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net